সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণ মামলায় গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

স্বেচ্ছাসেবক লীগের লোগো। গ্রাফিক্স : কালবেলা
স্বেচ্ছাসেবক লীগের লোগো। গ্রাফিক্স : কালবেলা

ফেনীর সোনাগাজীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ইমাম হোসেনকে চরদরবেশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে (২৫ সেপ্টেম্বর) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক মোশাররফ মিয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্বেচ্ছাসেবক লীগের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় ফেনীর সোনাগাজী উপজেলা শাখার ৫ নম্বর চরদরবেশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

গত শনিবার সোনাগাজী উপজেলায় এক কিশোরীকে তুলে নিয়ে রাতভর ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমাম হোসেন ও তার সহযোগী রিয়াদকে গ্রেপ্তার করে সোনাগাজী মডেল থানা পুলিশ।

ইমাম হোসেন খীল গ্রামের এবং তার সহযোগী রিয়াদ লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চরলরেজ গ্রামের বাসিন্দা। পরে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ইমামের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।

এদিকে গ্রেপ্তার রিয়াদ সোমবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ধর্ষণের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মকবুল হোসেন। তিনি বলেন, ‘ভুক্তভোগী কিশোরীর শারীরিক পরীক্ষা শেষে আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়েছে। তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১০

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১১

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১২

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৩

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৪

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৫

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৬

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৭

শোকেরও ছুটি নেই

১৮

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৯

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

২০
X