ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ঝিকরগাছায় জামায়াত-বিএনপির ৫ নেতাকর্মী আটক

যশোর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
যশোর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

যশোরের ঝিকরগাছা লাউজানি বাজার থেকে পাঁচজন জামায়াত-বিএনপির নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (৪ অক্টোবর) রাতে লাউজানি বাজারের নবনির্মিত একটি মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৬টি ককটেল, ৫টি পেট্রোলবোমা, প্রতিটি তিন ফুটের ৮টি রড, ১৭টি বাঁশের লাঠি ও ২৩ পিস ইটের টুকরা উদ্ধার করা হয়।

আটকরা হলেন, জয়কৃষ্ণপুর গ্রামের মৃত আ. সাত্তার খলিফার ছেলে মো. সাইফুল ইসলাম বাচ্চু (৪০), কুমড়ি (মাঝেরপাড়া) গ্রামের মৃত নুর বক্স মোল্লার ছেলে মাওলানা মো. ফারুক হোসেন (৪০), নওদাপাড়া গ্রামের মৃত বকতিয়ার উদ্দিনের ছেলে মো. রুহুল আমিন (৫৬), কুমড়ি গ্রামের মৃত জামসেদ আলীর ছেলে মো. শাহজাহান আলী (৫৮), এবং লাউজানী (পশ্চিমপাড়া) গ্রামের মৃত আ. মান্নানের ছেলে মাওলানা মো. গাজী ফয়েজ (৪৫)।

ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, গোপন সংবাদে জানতে পারি ঝিকরগাছা থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম চালানোর পরিকল্পনায় বৈঠক করছে জামায়াত-বিএনপির কিছু নেতাকর্মী। তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য যশোর বেনাপোল মহাসড়কে চলমান যানবাহন ভাঙচুর ও পেট্রোল বোমা দিয়ে অগ্নিসংযোগ করতে পারে এমন তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল লাউজানি বাজারে অভিযান চালায়। এসময় ককটেল, পেট্রোল বোমা, লাঠিসোটা, লোহার রড ও ইটের টুকরাসহ পাঁচজনকে আটক করা হয়, বাকিরা পালিয়ে যায়।

ওসি জানান, আসামি সাইফুল ইসলাম বাচ্চুর হাতে থাকা বাজারের ব্যাগ থেকে লাল রঙের কসটেপ দিয়ে মোড়ানো ককটেল উদ্ধার করা হয়। এবং রুহুল আমিনের কাছে থাকা ব্যাগ থেকে পেট্রোল বোমা উদ্ধার করা হয়। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১০

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১১

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১২

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৩

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৪

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৫

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৬

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৭

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৯

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

২০
X