লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রী হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন

জেলা ও দায়রা জজ আদালত, লক্ষ্মীপুর। ছবি : সংগৃহীত
জেলা ও দায়রা জজ আদালত, লক্ষ্মীপুর। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী মাসু বেগমকে (২৫) শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী কামাল হোসেনের (৩০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২১ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দিয়েছেন।

একই মামলায় আরও তিনজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। তারা হলেন কামাল হোসেনের বোন নাজমা বেগম (৩৩), মা আয়েশা বেগম (৬৩), ও ভাই মো. বাবুল (৩৮)।

দণ্ডপ্রাপ্ত আসামি কামাল হোসেন রামগতি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরসেকান্দর গ্রামের মৃত আবদুল মালেক মাঝির ছেলে। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। ঘটনার পর থেকেই তিনি পলাতক।

মামলার এজাহার, বাদী ও আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের দিকে জেলার কমলনগর উপজেলার চরলরেঞ্চ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আবুল কালামের মেয়ে মাসু বেগমের সঙ্গে রামগতি উপজেলার চরসেকান্দর গ্রামের মৃত আবদুল মালেক মাঝির ছেলে কামাল হোসেনের বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলের জন্ম হয়। কামাল হোসেন মাসু বেগমকে বিয়ের পর আরও দুটি বিয়ে করেন। এ নিয়ে প্রথম স্ত্রী মাসুর সঙ্গে দাম্পত্য কলহ দেখা দেয়। এর জেরে কামাল ও তার পরিবারের লোকজন মাসুকে প্রায় সময় নির্যাতন করতেন। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে।

২০২০ সালের ১২ আগস্ট বিকেলে মাসু শ্বশুরবাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মর্মে প্রচার করে তার স্বামী ও পরিবারের লোকজন। খবর পেয়ে রামগতি থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তে মাথায় আঘাত ও শ্বাসরোধে মৃত্যু হয়েছে মর্মে প্রতিবেদন আসে। পরে ওই বছরের ২৩ অক্টোবর মাসুর মা বিবি ছায়েরা (৫৮) বাদী হয়ে রামগতি থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে মাসু বেগমের স্বামী কামাল হোসেনকে প্রধান করে শাশুড়ি আয়েশা বেগম, ননদ নাজমা বেগম, ফাতেমা বেগম, ভাশুর মো. বাবুল ও জামাল এবং জামালের স্ত্রী ফাতেমা বেগমকে আসামি করে আরও দুই থেকে তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়।

হত্যা মামলাটি তদন্ত করেন রামগতি থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান তপাদার। তিনি ২০২১ সালের ১২ এপ্রিল আদালতে তদন্ত প্রতিবেদন দেন। এতে কামাল হোসেন, নাজমা বেগম, আয়েশা বেগম ও মো. বাবুলকে হত্যার দায়ে অভিযুক্ত করে এবং মো. জামাল, ফাতেমা বেগম ও ফাতেমা বেগমকে মামলার দায় থেকে অব্যাহতির সুপারিশ করেন।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জসিম উদ্দিন বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালতে ভিকটিম মাসু বেগমের স্বামী কামাল হোসেনের বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ প্রমাণ হওয়ায় তার যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয়েছে। অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় বেকসুর খালাস পেয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X