কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

কয়রায় ইকোট্যুরিজম কেন্দ্র গড়ে তোলা এখন সময়ের দাবি

খুলনার ৪ নম্বর কয়রা লঞ্চঘাট। ছবি : কালবেলা
খুলনার ৪ নম্বর কয়রা লঞ্চঘাট। ছবি : কালবেলা

প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি সুন্দরবন। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা ও পটুয়াখালী মোট ৫টি জেলার সীমান্ত ঘেষে অবস্থিত এটি। সুন্দরবনকে ঘিরে বাকি চার জেলায় কমবেশি পর্যটনশিল্প গড়ে উঠলেও খুলনায় বিগত দিনে খুব একটা চোখে পড়ত না। সম্প্রতি বন বিভাগের পক্ষ থেকে কালাবগী ও শেখের টেকে ২টি ইকোট্যুরিজম কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এ ছাড়া কয়রার ৪ নম্বর কয়রা লঞ্চঘাট সংলগ্ন সুন্দরবন এলাকায় একটি ইকোট্যুরিজম কেন্দ্র গড়ে তোলা এখন সময়ের দাবি।

৪ নম্বর কয়রা বনজীবী সমিতির সমিতির সভাপতি খলিল ঢালী বলেন, এখানে স্বল্প খরচে ইঞ্জিনচালিত বোটযোগে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখা যাবে। রয়েছে বিশাল এলাকাজুড়ে মনজুড়ানো গোলপাতা ট্রি প্লান্ট প্রজেক্ট। দলবেঁধে পিকনিক করারও সু-ব্যবস্থা রয়েছে নদীর পাড়ে। বর্তমানে বসার স্থান ও রেস্টুরেন্ট, কফি হাউস গড়ে তোলা হয়েছে এই এলাকায়। এই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাসরত ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের বৈচিত্র্য্যময় জীবনাচার দেখা যাবে।

কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ.এম শাহাবুদ্দীন আহমেদ বলেন, বাংলাদেশের অসংখ্য পর্যটন স্পটের মতো আমরাও যুক্ত হতে চাই অর্থনৈতিক গুরুত্বে। এলাকাবাসী বিশেষ করে তরুণ সমাজকে এই পর্যটন আন্দোলনে সম্পৃক্ত করে তাদের সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে উৎসাহিত করে সমাজে ইতিবাচক ভূমিকায় উদ্বুদ্ধ করা সম্ভব। মাদক ও অন্যান্য অসামাজিক কার্যকলাপের কবল থেকে তারণ্যকে মুক্ত রাখার জন্য এই প্রয়াসের গুরুত্ব অপরিসীম। শীত মৌসুম ও দুই ঈদের ছুটিতে ৪ নম্বর কয়রা এলাকায় লোক সমাগম হয় খুব। তা ছাড়া প্রতিদিন শতশত ভ্রমণ পিপাসু মানুষের আনাগনা দেখা যায়। বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনজর পড়লে এই স্থানটি হয়ে উঠবে দেশের অন্যতম দর্শনীয় স্থান। সরকার রাজস্ব আয়ের পাশাপাশি এই অঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখতে আরও যত্নশীল হবে বলে আশাবাদী। প্রকৃতি সুন্দরবন দেখার জন্য এই এলাকাটি রয়েছে অপার সম্ভাবনা।

কয়রা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান বলেন, ইতিমধ্যে এই এলাকায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকসমাগম ঘটছে। সুন্দরবন উপভোগ করার জন্য এত সৌন্দর্যপ্রিয় এলাকা খুবই কম। তাই এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার অপার সম্ভবনা রয়েছে। ৪ নম্বর কয়রা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় বন বিভাগের কাশিয়াবাদ স্টেশনের মাধ্যমে একটি ইকোট্যুরিজম কেন্দ্র গড়ে তোলা হলে ব্যাপক লোকজনের সমাগম হবে এই এলাকায়। ৪ নম্বর কয়রা এলাকায় ইকোট্যুরিজম কেন্দ্র স্থাপনের একটি প্রস্তাবনা রয়েছে।

এলাকাবাসির সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে কয়রা সদর থেকে ৪ কিমি পূর্বে ৪ নম্বর কয়রা লঞ্চঘাট সংলগ্ন স্থানটি পর্যটনের জন্য খুবই সম্ভাবনাময় হিসেবে দেখছে সাধারণ মানুষ। খুলনা থেকে ৯৯ কিমি দক্ষিণের এই স্থানটি আসার জন্য খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে সরাসরি বাসযোগে (বাসভাড়া ১৮০ টাকা জনপ্রতি, সময় লাগবে ৩ ঘণ্টা) কয়রা সদরে পৌঁছে মদিনাবাদ মডেল সরকারি হাইস্কুল মোড় থেকে ইজিবাইক/মোটরসাইকেলযোগে (ইজিবাই ২০ টাকা, মোটরসাইকেল ৫০ টাকা জনপ্রতি) মাত্র ১০ মিনিট লাগবে ৪ নম্বর কয়রা লঞ্চঘাট পর্যটন কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে। অন্যদিকে খুলনা নতুন বাজার লঞ্চঘাট থেকে প্রতিদিন বেলা সাড়ে ১১টায় ছেড়ে আসা লঞ্চযোগে (সময় লাগবে ৭ ঘণ্টা) পর্যটন কেন্দ্রে পৌঁছানো সম্ভব। নামতে হবে ৪ নম্বর কয়রা লঞ্চঘাটে। লঞ্চঘাটের পাশেই এই কেন্দ্র। কয়রা সদরে স্বল্প খরচে থাকার জন্য রয়েছে কয়েকটি আবাসিক হোটেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সুস্থ দেহ ও প্রশান্ত মনের জন্য ১২টি ইসলামিক অভ্যাস

প্রকাশ পেল ইনা খান-আকাশের 'ডালিম ঠোঁট'

উদ্ধার করা ১৬০ কেজি গাঁজা ‘বিক্রির’ অভিযোগ, ওসিকে প্রত্যাহার

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের

বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত বাদ পড়েছে যেসব দল

ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আওয়ামী লীগ নেতা

ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

কে জিতবে বিশ্বকাপ, জানালেন ইয়ামাল

দিনে ৩ বেলা খাওয়া ভালো, নাকি ঘন ঘন অল্প করে খাওয়া ভালো?

১০

ছাত্রীনিবাসে নারী মেট্রনকে হত্যায় দারোয়ানের যাবজ্জীবন

১১

পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান—এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে

১২

জন্মদিনে কেন কেক কাটেন না জয়া?

১৩

পটুয়াখালীতে ৩০ কিমিজুড়ে এলাকাবাসীর অবস্থান

১৪

হাসপাতালে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের

১৫

জার্মানির অ্যাপার্টমেন্টে আগুন, নিহত ৩

১৬

কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে আগুন, দগ্ধ ২ নাবিকের মৃত্যু

১৭

ঢাবি স্টেশনে আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের স্টপেজ

১৮

আব্দুল হাদীর জন্মদিনে আজ প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র

১৯

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, আবেদন শেষ কবে

২০
X