সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে চাকরি দেওয়া হবে

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের চাকরি মেলা। ছবি : কালবেলা
রাজশাহীতে তৃতীয় লিঙ্গের চাকরি মেলা। ছবি : কালবেলা

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীদের মূলধারায় ফিরিয়ে আনতে ও তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে বুধবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর শাহ্ ডাইন কনভেনশন সেন্টারে এই মেলার আয়োজন করা হয়।

দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী ও দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা শরীফ সুমন।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, আমাদের সমাজে কাউকে পেছনে ফেলে বা অবহেলা করে উন্নতি করা সম্ভব নয়। প্রত্যেক মানুষের প্রতিভা আছে। হিজড়া জনগোষ্ঠীরাও ভালো কাজ করতে পারে। কিন্তু আমাদের মানসিক বোধের জায়গা থেকে তৃতীয় লিঙ্গের সমাজে বা নিজ পরিবারে অবহেলিত।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিতে নানা কাজ করছেন। এরই মধ্যে সরকার তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর গেজেট প্রকাশ করেছে। এ ছাড়াও ভোটার হিসেবে তাদের স্বীকৃতি দিয়েছেন। সরকারের পক্ষ থেকে তাদের প্রশিক্ষণ দিয়ে নানা কাজে লাগানো হচ্ছে। তারাও আর চাঁদাবাজি বা অন্যকিছু করে বাঁচতে চায় না।

হিজড়া সম্প্রদায়ের লোকজনকে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়ে বিভাগীয় কমিশনার আরও বলেন, আমরা সরকারি ও বেসরকারিভাবে তাদের বিভিন্ন সেক্টরে কাজে লাগানোর চেষ্টা করব। বিভিন্ন প্রকল্প দিয়েও তাদের আত্মকর্মসংস্থানের জন্য সুযোগ করে দিতে পারি। এ সময় যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন বিভাগীয় কমিশনার।

পরে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করে আগত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে লোকজনকে কী ধরনের চাকরির ব্যবস্থা রাখা হয়েছে তার খোঁজ-খবর নেন।

চাকুরি মেলায় ১০ বেসরকারি প্রতিষ্ঠান স্টল দিয়েছিল। সেখানে রাখা হয়েছিল সিভি সংগ্রহের কার্যক্রম। হিজড়া সম্প্রদায়ের শতাধিক লোকজন চাকরি প্রার্থী হিসেবে তাদের সিভি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে জমা দেন। জমা হওয়া সিভিগুলো থেকে অধিকতর যোগ্যদের সিভি বাছাই করে তাদের চাকরি দেওয়ার আশ্বাস দেয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

১০

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

১১

অথৈ পানির দিকে অবুঝ দৃষ্টি, মৃত্যুঝুঁকিতে বন্যাকবলিত এলাকার শিশুরা

১২

উত্তরা ব্যাংকের দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৩

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে মারধরে অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

১৪

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

১৫

প্রধানমন্ত্রীর নির্দেশে সন্দ্বীপে ত্রাণ দিচ্ছেন বিএনপি নেতা মিল্টন

১৬

রাঙামাটিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ, পানিবন্দি ৪৫ হাজার মানুষ

১৭

সাতকানিয়ায় পানিবন্দি মানুষের পাশে ছাত্রদল নেতা তৌহিদুল

১৮

চকরিয়ায় বন্যার পানিতে দুজনের মৃত্যু, ২৩ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

১৯

সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, আতঙ্কে বাসিন্দারা

২০
X