বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৪:২৫ এএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ০৮:০৮ এএম
অনলাইন সংস্করণ

‘স্মার্ট দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে ছাত্রলীগ’

পঞ্চগড়ে সোমবার বিকেলে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংবর্ধনা সভায় বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। ছবি : কালবেলা
পঞ্চগড়ে সোমবার বিকেলে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংবর্ধনা সভায় বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। ছবি : কালবেলা

ছাত্রলীগ দেশ ও জনগণের কল্যাণে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, ছাত্রলীগের ইতিহাস এ দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস। ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন।

পঞ্চগড়ে সোমবার (২৬ জুন) বিকেলে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে পথসভা ও সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।

সাদ্দাম বলেন, ছাত্রলীগ দেশ ও জাতির কল্যাণে সব সময় নিজেদের জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশের চরম সংকটের সময় এ দেশে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে উন্নয়ন সাধিত হচ্ছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।

ছাত্রলীগ সভাপতি বলেন, ছাত্রলীগ শুধু রাজনৈতিক সংগঠন নয়। এই সংগঠন আগামী দিনে শুধু রাজনীতিক তৈরি করবে না, আলোকিত ও দক্ষ মানবসম্পদ তৈরি করবে। বাংলাদেশ ছাত্রলীগ আলোকিত মানুষ গড়ার প্রতিষ্ঠান। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আগামী ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনা ও পঞ্চগড়ের দুই আসন আওয়ামী লীগকে উপহার দেওয়ার জন্য সবার কাছে আহ্বান জানান।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম সাবুলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন—সংগঠনটির সাবেক নেতা রাশেদুজ্জামান বাবু, নুরে আলম সিদ্দিক তেনজিন, বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামা সুজা, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সাবুলসহ অনেকে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হওয়ার পর এই প্রথম সাদ্দাম হোসেন তার নিজ জন্মভূমি পঞ্চগড়ে আসেন। এ সংবর্ধনা ও আলোচনা সভায় রংপুর বিভাগের আট জেলার ছাত্রলীগের প্রায় ৬ থেকে ৭ হাজার নেতাকর্মী অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X