সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রবাসী ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, আটক ৩

ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সহসভাপতি সুবাস খান হৃদয়। ছবি : সংগৃহীত
ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সহসভাপতি সুবাস খান হৃদয়। ছবি : সংগৃহীত

ঢাকার সাভারে এক প্রবাসী ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের এক নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে আটক এবং ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের স্টিকার লাগানো দুটি প্রাইভেটকার জব্দ করেছে সাভার মডেল থানা পুলিশ।

সাভার থানার ওসি দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দুটি ব্যক্তিগত গাড়িসহ অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফজলে রাব্বি ইসলাম নামে এক ভুক্তভোগী বলেন, ‘গতকাল রোববার রাতে সাভারের জালেশ্বর আমতলা থেকে বাসা পরিবর্তন করছিলেন প্রবাসী ব্যবসায়ী ইলিয়াস হোসেন। ইলিয়াস আমার প্রতিবেশী এক বোনের স্বামী। সেই সম্পর্কের সূত্র ধরে আমি তাকে (ইলিয়াস) বাসা পরিবর্তনে সহায়তা করছিলাম। রাত ১টার দিকে ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সহসভাপতি সুবাস খান হৃদয় দুটি ব্যক্তিগত গাড়িতে কয়েকজন সহযোগী নিয়ে সেখানে আসেন। দুটি গাড়িতেই (ঢাকা-মেট্রো-গ-১৪-৬১৯৯ ও ঢাকা-মেট্রো-গ-১৪-৩০০৯) উত্তর জেলা ছাত্রলীগের স্টিকার ছিল। সুবাস খান ও তার সহযোগীরা গাড়ি থেকে নেমেই ইলিয়াস খান আর আমাকে মারধর করতে থাকেন।’

তিনি আরও বলেন, ‘একপর্যায়ে অস্ত্রের মুখে তারা আমাদের দুজনকে গাড়িতে তুলে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে হেমায়েতপুরে নিয়ে যান। এরপর পাঁচ লাখ টাকার বিনিময়ে তারা ইলিয়াসকে ছেড়ে দিতে রাজি হন। টাকা দেওয়ার কথা বলে ইলিয়াস কৌশলে ছাত্রলীগ নেতা সুবাস খানসহ অন্যদের বাসার কাছে নিয়ে আসেন। এ সময় ইলিয়াসের পরিবারের পক্ষ থেকে জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে সাভার থানা-পুলিশ সেখানে পৌঁছে যায়। পুলিশের গাড়ি দেখেই ছাত্রলীগ নেতা সুবাস খান দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুই গাড়িসহ সজীব, রাকিব ও হালিম নামে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।’

এ বিষয়ে সাভার থানা-পুলিশের এসআই হাবিবুর রহমান বলেন, ‘ইলিয়াস দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। তিনি কানাডায় পাঠানোর কথা বলে রাজু আহমেদ নামে এক ব্যক্তিসহ কয়জনের কাছ থেকে এক কোটি পাঁচ লাখ টাকা নিয়েছেন। এই মর্মে রাজু আহমেদ ইলিয়াসের বিরুদ্ধে দিন তিনেক আগে সাভার থানায় একটি লিখিত অভিযোগ করেন। থানার এক কর্মকর্তা অভিযোগটির তদন্ত করছেন।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত ঢাকা জেলা ছাত্রলীগের (উত্তর) সহসভাপতি সুবাস খান হৃদয়ের মোবাইল ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

ঢাকা জেলা ছাত্রলীগের (উত্তর) সভাপতি সাইদুল ইসলাম বলেন, ‘ঘটনার পর বিষয়টি আমি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। প্রমাণিত হলে সুবাস খান হৃদয়ের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X