ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ১২:২৪ এএম
অনলাইন সংস্করণ

স্বামীর মালিকের কাছে বিচার চাইতে গিয়ে শ্লীলতাহানির শিকার গৃহবধূ

ধামরাই।
ধামরাই।

ঢাকার ধামরাইয়ে স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে লাভলী বেগম (২৫) নামে এক গৃহবধূ আওয়ামী লীগ নেতার কাছে বিচার চাইতে গিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছেন। এ সময় ওই গৃহবধূ ও তার বোনকে এলোপাথাড়ি মারধর করা হয়।

বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার এসআই ফয়েজ উদ্দিন। এর আগে বুধবার (৭ জুন) রাত ১০টার দিকে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

গত বুধবার বিকেল তিনটার দিকে ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকার আলাল দুলালের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার গর্জনা গ্রামের কহিনুর মিয়ার ছেলে সাদ্দাম খান (৩২) ও ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকার আলাল দুলালের বাড়ির ভাড়াটিয়া আব্দুল মান্নান (৪০)।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী লাভলী বেগমের স্বামী সাদ্দাম খান তার কোনো ভরণপোষণ করে না। এমনকি তার ছেলে ও মেয়ের কোন খোঁজখবর নেয় না। সাদ্দাম খান আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানের গাড়ি চালক। সেই সুবাদে লাভলী বেগম তার স্বামীর মহাজনের কাছে বিচার চাইতে যায়। তখন আব্দুল মান্নান সাদ্দামকে খারাপ বলে ভুক্তভোগীকে তার সঙ্গে একান্তে রাত্রি যাপনের প্রস্তাব দেয়। সেই কুপ্রস্তাবে রাজি না হলে ভুক্তভোগী লাভলী বেগম ও তার বোন বিথি আক্তারকে মারধরের ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১০

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১১

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১২

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৩

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৪

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৫

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৬

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৭

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৮

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৯

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

২০
X