চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

শীতের সকালে চট্টগ্রামের রাস্তায় মিকি মাউস-আলাদিন

ডিজনির শতবর্ষের উপলক্ষে চট্টগ্রামে ব্যতিক্রমী শোভাযাত্রা করে ফুলকি। ছবি : কালবেলা
ডিজনির শতবর্ষের উপলক্ষে চট্টগ্রামে ব্যতিক্রমী শোভাযাত্রা করে ফুলকি। ছবি : কালবেলা

কেউ সেজেছে মিকি মাউস, মিনি মাউস, আলাদিন- নানা রং আর সাজে শীতের সকালে সবাই জড়ো হয়েছে একসাথে। তাদের লক্ষ্য ব্যতিক্রমী এক শোভাযাত্রা।

শুক্রবার (২২ ডিসেম্বর) ডিজনির শতবর্ষ উপলক্ষে চট্টগ্রামের নন্দনকানন সড়কে এভাবেই বর্ণিল সাজে দেখা যায় শিশুদের। বর্ণিল এ আয়োজন করে ফুলকি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক ও ফুলকির শিক্ষকরাও। শিশুদের নিয়ে ডিজনির শতবর্ষ শোভাযাত্রা শুরু হয় ফুলকির সামনে থেকে।

শোভাযাত্রার উদ্বোধন করেন ফুলকি ট্রাস্টের সভাপতি কবি আবুল মোমেন। শোভাযাত্রায় শিশুরা জমকালো রঙিন সাজে অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি চেরাগী পাহাড় মোড় এলাকা ঘুরে আবার নন্দনকানন ফুলকিতে আসে।

শোভাযাত্রার পরেই শুরু হয় শিশুদের পরিবেশনায় ডিজনির নানা চরিত্র নিয়ে সাংস্কৃতিক পর্ব।

জানা গেছে, দুদিনব্যাপী এ আয়োজনে থাকছে শিশুদের আঁকা ছবির প্রদর্শনী, ডিজনি চলচ্চিত্রের গান, অভিনয়, প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্রের আসর। পাশাপাশি দিনভর কারুপণ্য, বই ও খাবারদাবার নিয়ে চলবে মেলাও। দু’দিনই অনুষ্ঠান চলবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।

আয়োজকরা জানান, শনিবার সকাল সাড়ে ৯টায় ফিলিস্তিনে যুদ্ধ বিপদগ্রস্ত শিশুবন্ধুদের প্রতি সমর্থনে ফুলকির সামনের রাস্তায় আয়োজিত হবে মানববন্ধন। শহরের সব শিশু-কিশোর মানববন্ধনে অংশ নিতে পারবে। ফুলকির সর্বাধ্যক্ষা শীলা মোমেন ফুলকি প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এ আয়োজনে সব শিশু-কিশোরকে আমন্ত্রণ জানিয়েছেন। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত থাকবে ডিজনি চলচ্চিত্র প্রদর্শনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১০

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১১

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১২

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৩

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৪

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৬

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৭

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৮

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৯

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

২০
X