টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০৯:০২ এএম
আপডেট : ০৯ জুন ২০২৩, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু সেতু থেকে রাবনা পর্যন্ত ২৩ কিমি যানজট

বৃহস্পতিবার মধ্যরাত থেকে যানজট সৃষ্টি হয়। ছবি : কালবেলা
বৃহস্পতিবার মধ্যরাত থেকে যানজট সৃষ্টি হয়। ছবি : কালবেলা

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে রাবনা বাইপাস পর্যন্ত ২৩ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও চালকরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। মধ্যরাতে সদর উপজেলার মাদারজানী এলাকায় ঢাকাগামী একটি মুরগিভর্তি পিকআপ রাস্তার ওপর উল্টে যায়। এ সময় ঢাকাগামী লেনটি দিয়ে যান চলাচল বন্ধ হয়। গাড়িটি রাস্তার ওপর থেকে সরিয়ে নিতে কিছুটা সময় লাগায় রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

অন্যদিকে কালিহাতী উপজেলার কামাক্ষার মোড় এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের চাকা বিকল হয়। ট্রাকটি সরিয়ে নেওয়ার আগেই উল্টো পথে গাড়ি চলতে থাকলে যানজটের সৃষ্টি হয়।

এলেঙ্গা হাইওয়ে থানার ওসি জাহিদ হাসান জানান, বৃহস্পতিবার রাতে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ি বিকল হয়ে যাওয়ায় যানজট সৃষ্টি হয়। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X