মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে পলো বাওয়া উৎসবে আনন্দের ঢল

গ্রামের ছোট-বড় সবাই দলবেঁধে পলো নিয়ে গ্রামের দক্ষিণের বড় বিলে মাছ ধরতে নামেন। ছবি : কালবেলা
গ্রামের ছোট-বড় সবাই দলবেঁধে পলো নিয়ে গ্রামের দক্ষিণের বড় বিলে মাছ ধরতে নামেন। ছবি : কালবেলা

সিলেটের বিশ্বনাথ উপজেলার গোয়াহরি গ্রামের শত বছরের পুরোনো ঐতিহ্য পলো বাওয়া উৎসব। এ উৎসব ঘিরে দীর্ঘদিন ধরে চলে প্রস্তুতি। উৎসবে যোগ দিতে অনেক প্রবাসীও পরিবার-পরিজন নিয়ে দেশে আসেন। পাশাপাশি এই উৎসবে যোগ দিতে বিয়ে হওয়া গ্রামের মেয়েরাও স্বামী সন্তান নিয়ে আসেন।

মাঘ মাসের প্রথম দিনে এ উৎসব হয়ে থাকে। এদিন গ্রামের ছোট-বড় সবাই দলবেঁধে পলো নিয়ে গ্রামের দক্ষিণের বড় বিলে মাছ ধরতে নামেন। এ দিনটির অপেক্ষায় থাকেন গ্রামবাসী।

সোমবার (১৫ জানুয়ারি) বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে চলতি বছরের পলো বাওয়া উৎসব উদযাপিত হয়েছে। মাঘের কনকনে শীত উপেক্ষা করে সকাল থেকেই পলো, বিভিন্ন ধরনের ছোট-বড় হাতজাল নিয়ে বিলের পাড়ে জড়ো হতে থাকেন মাছশিকারিরা। এ দৃশ্য দেখতে সেখানে ভিড় করেন দূরের বিভিন্ন গ্রাম থেকে আসা দর্শনার্থীরাও।

ঘড়ির কাঁটায় যখন ঠিক ১১টা, একসঙ্গে পলো নিয়ে বিলের পানিতে ঝাঁপ দেন মাছশিকারিরা। এ সময় তাদের হৈ-হুল্লোড়ে অন্যরকম আমেজ সৃষ্টি হয়। দীর্ঘ তিন ঘণ্টা মাছ ধরা শেষে একে একে উঠে আসেন তারা। সবার হাতে ছিল নানা ধরনের দেশীয় মাছ। কারও হাতে ছিল বড় বোয়াল, কারও হাতে ছিল কাতলা, শোল, গজার কিংবা রুই মাছ। আর হাতজাল দিয়ে ছোটরা শিকার করেন টেংরা-পুঁটিসহ ছোট মাছ।

স্থানীয়রা জানান, গোয়াহরি গ্রামের পঞ্চায়েতের পক্ষ থেকে ভাদ্র মাস থেকে বিলে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর পাঁচ মাস মাছ ধরা বন্ধ থাকে। মাঘ মাসের প্রথম দিনে প্রথা অনুসারে উৎসব আয়োজন করে মাছ ধরতে নামেন গ্রামবাসী। তবে, অন্যান্য বছরের তুলনায় এবার বিলে মাছ কম ছিল।

পলো বাওয়া উৎসবে এসেছেন যুক্তরাজ্য প্রবাসী আলম খান। তিনি বলেন, পলো দিয়ে মাছ শিকার আমাদের কাছে মজার বিষয়। ছোটবেলা থেকেই এ উৎসব দেখে আসছি। তাই পলো বাওয়া উৎসবে অংশ নিতে দেশে এসেছি।

স্থানীয় ইউপি সদস্য গোলাম হোসেন বলেন, গোয়াহরি গ্রামের পলো বাওয়া উৎসব পূর্বপুরুষদের রেখে যাওয়া ঐতিহ্য। যুগ যুগ ধরে এ ঐতিহ্য বজায় রেখেছি। এ উৎসবের আনন্দ অন্য কিছুতে পাওয়া যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১০

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১১

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১২

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৩

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৫

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৬

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৭

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৮

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৯

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

২০
X