টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

পাঠাও চালক রিফাত হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার সোহাগ। ছবি : কালবেলা 
গ্রেপ্তার সোহাগ। ছবি : কালবেলা 

টঙ্গীর আলোচিত পাঠাও চালক শরিফ হোসেন রিফাত হত্যা মামলার আসামি সোহাগকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার এসআই মো. সাব্বির হোসাইন। সোহাগ টঙ্গীর এরশাদনগর ২ নম্বর ব্লকের বাসিন্দা।

পুলিশ জানায়, গত ৫ জুন সন্ধ্যায় রিফাত তার প্রতিবেশী সোহাগ ও কাজলের সঙ্গে মোটরসাইকেলে করে বাসা থেকে বের হন। মঙ্গলবার (৬ জুন) সকালে গাছা থানার পলাশোনা এলাকায় তুরাগ নদের পাড়ে নিহত রিফাতের মোটরসাইকেল পাওয়া যায়। পরে খোঁজাখুঁজি করে বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার বিরুলিয়া এলাকার তুরাগ নদ থেকে রিফাতের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে গাছা থানায় সোহাগ ও পলাতক কাজলকে আসামি করে একটি হত্যা মামলা করেন রিফাতের বাবা ফারুক হোসেন। বৃহস্পতিবার (৮ জুন) রাতে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

টঙ্গী পূর্ব থানার এসআই সাব্বির হোসেন জানান, হত্যাকাণ্ডের পরপরই এলাকা ছেড়ে পালিয়ে যান সোহাগ। মঙ্গলবার রিফাতের মরদেহ উদ্ধারের পর থেকেই তথ্যপ্রযুক্তির সহযোগিতায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, কেন এবং কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সে বিষয়ে সোহাগকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিষয়টি আরও অধিক তদন্ত করা হচ্ছে এবং কাজলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X