নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৫:০৭ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরী অন্তঃসত্ত্বা, প্রেমিক গ্রেপ্তার

গ্রেপ্তার মো. ফাহাদ উদ্দিন ওরফে রুবেল। ছবি : কালবেলা
গ্রেপ্তার মো. ফাহাদ উদ্দিন ওরফে রুবেল। ছবি : কালবেলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ জানুয়ারি) দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার মো. ফাহাদ উদ্দিন ওরফে রুবেল (২১) উপজেলার রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবু বক্কর ছিদ্দিক স্বপনের ছেলে।

এর আগে শনিবার (২০ জানুয়ারি) দুপুরে এ ঘটনায় ২ জনকে আসামি করে নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। কোম্পানীগঞ্জ থানায় যার মামলা নং-৭। পরে একই দিনে রুবেলকে উপজেলার রামপুর ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, নির্যাতিত কিশোরীর সঙ্গে গত ৭-৮ মাস ধরে প্রেমের সম্পর্কে ছিল অভিযুক্ত তরুণ। একপর্যায়ে গত ৩ ডিসেম্বর রাত ৯টার দিকে উপজেলার একটি খামার বাড়িতে নিয়ে রুবেল কিশোরী প্রেমিকাকে জোরপূর্বক ধর্ষণ করে। মামলার ২নং আসামি জামাল উদ্দিন ভিকটিমের সঙ্গে রুবেরের দেখা সাক্ষাৎ করার কাজে সহযোগিতা করেন।

কোম্পানীগঞ্জ থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা পুষ্প বরণ চাকমা বলেন, ভুক্তভোগী কিশোরী এবং অভিযুক্ত তরুণ প্রতিবেশী। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণ করা হয়। ওই প্রেমিক ২-৩ দিন আগে অন্য জায়গায় বিয়ে করে। পরে এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে কিশোরীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। সে বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে চিকিৎসক।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১০

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১১

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৩

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৪

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৫

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৬

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৭

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৮

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৯

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

২০
X