নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪০ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএর গুদামে আগুন নিয়ন্ত্রণে

বরফকল এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : কালবেলা
বরফকল এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের বরফকল এলাকায় বিআইডব্লিউটিএ-এর গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের টানা ৭ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১৮ মিনিটে সদর উপজেলার ডিসি বাংলোর অপরপাশে বরফকল এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিকেলে ফায়ার সার্ভিসের ঢাকা সদর দপ্তরের সহকারী পরিচালক আনারুল হক জানান, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ডামিংয়ের কাজ করা হচ্ছে। তদন্তের পর কীভাবে আগুন লাগল তা বলা যাবে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা সাকিল ও রহিম জানান, হঠাৎ বিআইডব্লিউটিএ-এর গোডাউনে আগুন দেখতে পেয়ে আমরা ছুটে আসি। এই গোডাউনের ভেতর মূলত ডেজিং করার পাইপ স্তূপ করে রাখা হয়েছে। পাইপ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে। বিআইডব্লিউটিএ গুদামে খোলা মাঠে নদীর মাটি খনন করার ড্রেজারের প্লাস্টিকের পাইপসহ অন্যান্য সরঞ্জামে আগুন লাগে।

এদিকে আগুন লাগার খবর পেয়ে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হকসহ জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এর আগে ২০১৮ সালের নভেম্বর মাসে একই স্থানে প্লাস্টিক পাইপে আগুন লাগে।

বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমোডোর আরিফ আহমেদ মোস্তফা জানান, আগুনের ঘটনায় বিআইডব্লিউটিএর পক্ষ থেকে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৮ সালের পুড়ে যাওয়া পরিত্যক্ত পাইপগুলোতে আবারও আগুন লেগেছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে শুষ্ক মৌসুমের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। পাইপগুলো আগেও পোড়া ও অপরিত্যক্ত ছিল। তাই নাশকতার কোনো আশঙ্কা করছি না। তারপরও বিষয়টি তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১০

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১১

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১২

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৩

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৪

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৫

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৬

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৭

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৮

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

১৯

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২০
X