বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতা হত্যায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কার

মো. রেজভী কবির চৌধুরী বিন্দু। ছবি : সংগৃহীত
মো. রেজভী কবির চৌধুরী বিন্দু। ছবি : সংগৃহীত

কুড়িগ্রাম সদর উপজেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজভী কবির চৌধুরী বিন্দুকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক বারেক হোসাইন আপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। রেজভীর বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকে হত্যার অভিযোগ রয়েছে।

এর আগে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহানের মৃত্যুর ঘটনায় শোক এবং ঘটনার কারণ উদ্‌ঘাটন করে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রেজভী কবির চৌধুরী বিন্দুকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করে কু‌ড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ বলেন, শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থি কাজ যেই করুক; তাদের ঠাঁই নেই। আমরা এ বিষয়ে চিঠি পেয়েছি।

রেজভী কবির চৌধুরী বিন্দুর বিরুদ্ধে পরিবহন ব্যবসায়ী ও পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহানকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। বর্তমানে তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X