রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সাজেকে গোলাগুলি, শিশু আহত

সাজেক ভ্যালি। ছবি : সংগৃহীত
সাজেক ভ্যালি। ছবি : সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে দুটি আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। গোলাগুলির ঘটনায় সাজেক ইউনিয়নের শিয়ালদহলুই মৌজায় এক শিশু গুলিতে আহত হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে শিয়ালদহলুই মৌজার গন্ডাছড়া-মালেংপাড়া মধ্যকার এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা গেছে, গুলিতে আহত শিশুর নাম রোমিও ত্রিপুরা (৭)। সে শিয়ালদহলুই মৌজার প্রবেন ত্রিপুরার ছেলে। পেটে গুলি লাগায় আহত অবস্থায় শিশুটিকে চিকিৎসার জন্য সাজেকের কংলাকে নিয়ে আসা হচ্ছে। তবে ঘটনাস্থলটি প্রত্যন্ত দুর্গম এলাকা হওয়ায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, দুপুরে সাজেক ইউনিয়নের গন্ডাছড়া-মালেংপাড়া মধ্যকার এলাকায় পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস্ ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র দুটি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক শিশু গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় আঞ্চলিক দল দুটির কারও বক্তব্য জানা যায়নি।

সাজেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘দুপুরের দিকে আঞ্চলিক দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে সাত বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে বলে জেনেছি। তবে কোন কোন দলের মধ্যে গোলাগুলি হয়েছে এবং হতাহতের খবর জানা যায়নি।’

শিয়ালদহলুই মৌজার কার্বারি ভুজন ত্রিপুরা বলেন, ‘শিশুটির পেটে গুলি লেগে গুরুতর আহত হয়েছে।’

এ বিষয়ে জানতে সাজেক থানার ওসি আবুল হাসান খানের দুটি অফিসিয়াল ফোন নম্বরে কল দিয়েও তাকে পাওয়া যায়নি। তবে বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আওয়াল চৌধুরী জানিয়েছেন, ‘আমরা এ ধরনের কোনো ঘটনার খবর এখনো পাইনি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

প্রসঙ্গত, গত দুই মাসে খাগড়াছড়ি-রাঙামাটিতে গুলিতে ইউপিডিএফের আট নেতাকর্মী নিহত ও একজন আহত হন। খাগড়াছড়ির পৃথক দুই খুনের ঘটনায় প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ প্রতিপক্ষ রাজনৈতিক দল ইউপিডিএফকে (গণতান্ত্রিক) দায়ী করলেও সাজেকের খুনের ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির দিকে আঙুল তুলেছে। অবশ্য দুটি আঞ্চলিক দলই নিজেদের বিরুদ্ধে আনা খুনের অভিযোগ অস্বীকার করেছে। সর্বশেষ গত ১১ ফেব্রুয়ারি দুপুরে সাজেকে দু’পক্ষের গোলাগুলিতে স্থানীয় এক শিশু আহতের খবর এলো।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১০

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১১

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১২

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৩

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১৪

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১৫

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১৬

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

১৭

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

১৮

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৯

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

২০
X