ঠাকুরগাঁও প্রতি‌নি‌ধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকার বিয়ের খবরে প্রেমিকের আত্মহত্যা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ঠাকুরগাঁও‌য়ের ভূ‌ল্লী‌তে প্রেমিকার বিয়ের খবর শুনে অভিমানে আত্মহত্যা করেছে অনিমেষ চন্দ্র নামের এক কিশোর। সোমবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার বালিয়া ইউনিয়নের বগুলাডাঙ্গী আর্দশ গ্রামের নিজ বাড়ি সামনে থেকে অনিমেষের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত অনিমেষ সদর উপজেলার বগুলাডাঙ্গী আর্দশ পাড়া গ্রামের মৃত রমেশ চন্দ্রের ছেলে।

প‌রিবার ও স্থানীয়রা জানায়, গভীর রাতে অনিমেষ খাবার খেয়ে ঘু‌মিয়ে ছিল। সকালে বা‌ড়ির কাছেই কাঁঠাল গাছের মগডালে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্বজনরা পু‌লিশে খবর দেয়। পরে তার মরদেহের সুরতহাল রিপোর্টের জন্য মর্গে পাঠানো হয়।

স্থানীয় ইউ‌পি চেয়ারম‌্যান জুলফিকার আলী ভুট্টো বলেন, এক মেয়ের সঙ্গে অনিমেষের প্রেমের সম্পর্ক ছিল বলে জেনেছি। প্রেমিকার বিয়ে হওয়ার কথা শু‌নে সে মানসিক অস্থিরতায় ছিল। হয়তো এ কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

ভূল্লী থানার ওসি দুলাল উদ্দিন জানান, অনিমেষের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। সুরতহাল রিপোর্টেও কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও রিপোর্ট পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১তম বিসিএস প্রশাসনের বর্ষপূর্তি উপলক্ষে সম্মিলন

‘ভালো চর্বি শরীরের শত্রু নয়, অতিপ্রক্রিয়াজাত খাবারই বড় ঝুঁকি’

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামে এবার ব্যাংকে ডাকাতির গুজব

সেই মেরিনোই যখন লা রোজাদের ত্রাতা

স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

শেষ মুহূর্তের গোলে বিদায় নিল বেলজিয়াম, সেমিফাইনালে স্পেন

ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প

রূপগঞ্জের ৩৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট

১০

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

১১

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

১২

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

১৩

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

১৪

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

১৫

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

১৬

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

১৭

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

১৮

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

১৯

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

২০
X