গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩১ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ
ভালোবাসা দিবস

গোলাপের দাম ৫০০ টাকা

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে রাজবাড়ীতে অধিক লাভের আশায় ফুল বিক্রেতারা। ছবি : কালবেলা
ভালোবাসা দিবসকে কেন্দ্র করে রাজবাড়ীতে অধিক লাভের আশায় ফুল বিক্রেতারা। ছবি : কালবেলা

অন্য উৎসবের চেয়ে পহেলা ফাল্গুনে বসন্তবরণ উৎসব ও ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বাড়ে ফুলের চাহিদা। আর এ সময়কে বিক্রির মৌসুম বলে চড়া দামে ফুল বিক্রি করছেন বিক্রেতারা। বিশেষ করে দাম বাড়ানো হয়েছে গোলাপের। রাজবাড়ীতে প্রকারভেদে প্রতি পিস গোলাপ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫০০ টাকা। এ দিবসকে কেন্দ্র করে বিপুল ফুল মজুত করেছেন রাজবাড়ীর ব্যবসায়ীরা। তবে সবচেয়ে বেশি মজুত করা হয়েছে গোলাপ ফুলের। স্থানীয়ভাবে রাজবাড়ীতে কোনো ফুল চাষ না হওয়ায় যশোর, কালীগঞ্জসহ কয়েকটি স্থান থেকে ফুল আমদানি করেছেন ব্যবসায়ীরা।

ফুলের দাম ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এবার খুচরা পর্যায়ে ফুলের দামও বেড়েছে বলে জানান তারা।প্রতি পিস গোলাপ প্রকারভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ১০০ টাকায়। তবে আগামীকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) দাম আরও বাড়বে বলে জানান ব্যবসায়ীরা।

রাজবাড়ী জেলা শহরের বড়পুল ও পান্না চত্বর এলাকায় ফুলের বেশ কয়েকটি দোকান ঘুরে এমন চিত্র দেখা যায়।

শহরে রাজবাড়ী ফুল সেন্টার, নূপুর ফুল সেন্টার, রাজবাড়ী ফুলঘর, বিধি ফুলঘরসহ বেশ কয়েকটি ফুলের দোকান রয়েছে। এর মধ্যে প্রত্যেক ব্যবসায়ী বসন্ত উৎসব ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ৫০ হাজার থেকে দুই লক্ষাধিক টাকার ফুল আমদানি করেছেন। দেশি-বিদেশি বিভিন্ন গোলাপের পাশাপাশি এসব ফুলের দোকানে মিলছে জারবেরা, রজনীগন্ধা, অর্কিট ফুল।

কথা হয় ফুল ক্রেতা মেহেদী হাসান, আয়েশা ইসলামসহ কয়েকজনের সঙ্গে। তারা বলেন, ফুলের দাম বেশি। একটি গোলাপের সর্বনিম্ন দাম ৫০ টাকা। আগামীকাল দাম আরও বাড়বে। তবে বাধ্য হয়ে চড়া দামেই তারা ফুল কিনছেন।

ফুল বিক্রেতা হাবিবুর রহমান বলেন, বিশেষ দিনে তিনি একেকটি গোলাপ ৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত দামে বিক্রি করেন। আশা করছেন তার সব ফুল বিক্রি হয়ে যাবে।

রাজবাড়ীর আরেক ফুল বিক্রেতা কালাম মণ্ডল জানান, বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উপলক্ষে এক লাখ টাকার ফুল এনেছেন। তার কাছে লাল, হলুদ, সাদাসহ পাঁচ ধরনের চার হাজার গোলাপ রয়েছে। তবে অন্য বছরের তুলনায় এবার বাজারদর বেশি। যে কারণে একটু চড়া দামেই বিক্রি করতে হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

উদ্ভাবনী বিমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেলো দুই প্রতিষ্ঠান

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১০

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১১

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১২

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৩

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৪

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

১৫

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

১৬

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

১৭

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

১৮

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

১৯

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

২০
X