রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

জুয়ায় হেরে ব্যবসায়ীকে হত্যা

গ্রেপ্তারকৃত জুয়াড়ি মো. তরিকুল ইসলাম। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত জুয়াড়ি মো. তরিকুল ইসলাম। ছবি : কালবেলা

রাজবাড়ীর কালুখালী উপজেলায় অনলাইন জুয়ায় হেরে এক বিকাশ দোকানদারকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত জুয়াড়ি এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কালুখালি থানায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ওসি মো. আলমগীর হোসাইন।

অভিযুক্ত মো. তরিকুল ইসলাম (২০) রাজবাড়ীর কালুখালী উপজেলার রুপসা গ্রামের চাঁদ আলী শেখের ছেলে। নিহত বিকাশ ব্যবসায়ী শরিফ খান (৩৫) কালুখালী উপজেলার পশ্চিম ধানবাড়ীয়া গ্রামের মৃত হাকিম খাঁনের ছেলে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) আনুমানিক রাত্র ১টার সময় কালুখালী থানাধীন রুপসা স্লুইচ গেট বাজারে আবু বক্কর সিদ্দিক ওরফে জাদুর সেলুনের দোকানের সামনে একই বাজারের বিকাশ এজেন্ট ও মুদি দোকানদার শরিফের রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। এ বিষয়ে শরিফের স্ত্রী আছমা খাতুন (৩১) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।

পরে উদ্ধর্তন কর্তৃপক্ষের সার্বিক তদারকিতে কালুখালী থানা পুলিশ মামলাটি নিবিড়ভাবে তদন্ত শুরু করে।

পুলিশের প্রেস রিলিজে উল্লেখ করা হয়, অনলাইন জুয়ায় হেরে তরিকুল বিকাশ দোকানদার শরিফকে কুপিয়ে হত্যা করেছে। কালুখালী থানা পুলিশের তৎপরতায় ২৪ ঘন্টার মধ্যে মামলার রহস্য উদঘাটন করে আসামীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে এবং শরিফ একই বাজারের দোকানদার। গ্রেপ্তারকৃত আসামী অনলাইন জুয়া খেলায় আসক্ত। সে অনলাইনে জুয়া খেলে বহু টাকা হেরে যাওয়ায় তার বাজারের বিকাশের দোকানদার শরিফকে হত্যা করে নগদ টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে। শরিফকে হত্যার জন্য আসামী তার চাচাতো ভাইয়ের ঘর থেকে একটি ধারালো দা সংগ্রহ করে। ঘটনার রাতে শরিফ রুপসা গায়েবী মসজিদ মাঠে তার ছেলে আরাফাত খানকে (১৩) নিয়ে ওয়াজ শুনছিল।

পরে রাতে আসামী তরিকুল ফোন করে শরিফকে বিকাশে টাকা পাঠাতে বলে। এবংকি সে মাহফিলে গিয়ে শরিফকে রুপসা স্লুইচ গেট বাজারে আবু বক্কর সিদ্দিক ওরফে জাদুর সেলুনের দোকানের সামনে ডেকে আনে। পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামীর নিকটে থাকা ধারালো দা দিয়ে মাথায় একাধিক কোপ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে হত্যা করে। হত্যার কাজে ব্যবহৃত ধারালো দা আসামী চাচাতো ভাইয়ের ঘর হতে উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১০

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১১

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১২

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৩

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৪

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৫

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১৬

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১৭

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১৮

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৯

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

২০
X