কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ঠিকাদারের দখলে খেলার মাঠ, ক্রীড়াপ্রেমীদের ক্ষোভ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ঠিকাদারের দখলে খেলার মাঠ। ছবি : কালবেলা
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ঠিকাদারের দখলে খেলার মাঠ। ছবি : কালবেলা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে উপজেলার সাতব্রীজ বাজার এলাকার রামনগর খেলার মাঠে রাস্তা তৈরির সরঞ্জাম রেখে দুই-তৃতীয়াংশ জায়গা দখল করে রাখার অভিযোগ উঠেছে। ওই মাঠেই চলছে বিটুমিন তৈরির কাজ। এ কারণে কালো ধোঁয়ায় ওই এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। গ্রামের একমাত্র বড় এ মাঠ প্রায় তিন বছর ধরে দখলে থাকায় স্থানীয় ক্রীড়াপ্রেমীরা খেলাধুলা করতে পারছে না। ফলে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সোমবার (৪ মার্চ) ওই খেলার মাঠে গিয়ে দেখা যায়, মাঠের দুই–তৃতীয়াংশ জায়গায় ইটের কংক্রিট, বালু, মাটি, এক্সকাভেটর, বিটুমিনের ড্রাম স্তূপ করে রাখা হয়েছে। বিটুমিন গলানোর জন্য বানানো চুলা স্থাপন করা হয়েছে। এখানে আগুনের ধোঁয়া খেলার মাঠের আশপাশের বাড়িতে প্রবেশ করছে। সারা মাঠে কংক্রিট ছড়িয়ে-ছিটিয়ে আছে।

স্থানীয় সপ্তসেতু ক্রিকেট দলের পরিচালক জিল্লুর রহমান বলেন, ‘এটি পুরো গ্রামের একমাত্র বড় মাঠ। আমরা এখানে নিয়মিত খেলাধুলা করতাম। বর্তমানে ক্রিকেটের পিচের ওপর বালুর ঢিবি করে রাখা হয়েছে। মাঠের অর্ধেকের বেশি জায়গা দখল হয়ে গেছে। এখানে মালামাল রেখে দূর-দূরান্তের রাস্তার কাজ করা হচ্ছে। আমরা খেলাধুলা করতে পারছি না।’

এলাকাবাসী ও ওই মাঠের খেলাপ্রেমী অনেকে বলেন, প্রায় তিন বছর ধরে খেলার মাঠের বড় অংশ দখল করে রাখা হয়েছে। এখানে রাস্তার কাজের ইট, বালি, বিটুমিন, মেশিনসহ জিনিসপত্র রাখা হয়েছে। অনেক সময় ধরে তারা বিটুমিন জ্বাল দেন। অনেক কালো ধোঁয়া হয়। এখানে কেউ খেলাধুলা করতে পারে না।

তারা আরও বলেন, ‘এখানে যারা কাজ করেন তাদের বারবার বলেছি যেন মালামাল সরিয়ে নেন। কিন্তু তারা সময়ক্ষেপণ করে এখানেই জিনিসপত্র রাখেন। রাস্তার কাজ হচ্ছে বহু দূরে, এখানে এসব রাখার যৌক্তিকতা নেই।’

হরিণাকুণ্ডু উপজেলা প্রকৌশলী মো. রাকিব হাসান মুঠোফোনে কালবেলাকে বলেন, ‘রাস্তার কাজে নির্মাণসামগ্রী ব্যবহার করার জন্য ঠিকাদার জায়গা নির্ধারণ করে থাকেন। এ বিষয়ে আমি তাকে কোনো নির্দেশনা দেইনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১০

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১১

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১২

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৩

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৪

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৫

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৬

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১৭

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১৮

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১৯

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

২০
X