শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

জালিয়াতির অভিযোগে পৌর মেয়র কারাগারে

মেয়র জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত
মেয়র জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া পৌর মেয়র জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। হাইকোর্টের আদেশ জালিয়াতির মামলায় দেড় বছর আত্মগোপনে থাকার পর জামিন নিতে গেলে এ আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে তাকে জেলার সিনিয়র স্পেশাল জজ একেএম মোজাম্মেল হক চৌধুরী কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (স্পেশাল পিপি, দুদক) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জালিয়াতির মাধ্যমে হাইকোর্টের আদেশ তৈরি ও দুর্নীতির অভিযোগে পৌর মেয়র জাহাঙ্গীর আলমসহ তিনজনের বিরুদ্ধে ২০২২ সালের ১৩ অক্টোবর জেলা সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা হয়। হাইকোর্টের নির্দেশে হাইকোর্টের রিট শাখার সুপারিনটেনডেন্ট আব্দুল মমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জেলার সিনিয়র স্পেশাল জজ একেএম মোজাম্মেল হক চৌধুরী মামলা গ্রহণ করে বাদী আব্দুল মমিনের জবানবন্দি লিপিবদ্ধ করেন। মামলায় দুপচাঁচিয়া পৌরসভার সচিব কার্তিক চন্দ্র দাসসহ শিক্ষানবিশ আইনজীবী ও সাংবাদিক আব্দুল মজিদকেও আসামি করা হয়।

তিনি আরও জানান, ২০০৭ সালে তৎকালীন পৌর চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়। সেই অভিযোগ অনুসন্ধান করে সত্যতা পাওয়ায় দুদক থেকে পৌর চেয়ারম্যান (পরবর্তীতে মেয়র) জাহাঙ্গীর ও পৌর সচিব কার্তিকের বিরুদ্ধে দুদক মামলা করে। মামলাটি চলমান থাকাকালে আসামি জাহাঙ্গীর ও কার্তিকের পক্ষে আদালতে একটি স্থগিতাদেশ জমা দেওয়া হয়। সেখানে দেখানো হয় যে, হাইকোর্ট দুদকের ওই মামলা স্থগিত করেছেন।

ওই দুই আসামির পক্ষে আব্দুল মজিদ নামে এক ব্যক্তি আইনজীবী হিসেবে হলফনামা আকারে আদালতে স্থগিতাদেশ জমা দেন। পরে সেই স্থগিতাদেশের বিষয়ে অনুসন্ধান করে জানা যায়, হাইকোর্ট অন্য একটি মামলার নম্বর ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ভুয়া স্থগিতাদেশ বগুড়ার আদালতে দাখিল করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X