জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ১০:২২ এএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ভোটারদের আঙুলের ছাপে বিপত্তি

জামালপুর পৌর নির্বাচনে চলছে ভোটগ্রহণ। ছবি : কালবেলা
জামালপুর পৌর নির্বাচনে চলছে ভোটগ্রহণ। ছবি : কালবেলা

জামালপুরের বকশীগঞ্জ পৌর নির্বাচনে ভোটগ্রহণ চলছে। পৌরসভার নয়টি ওয়ার্ডে বারোটি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ চলছে।

তবে ইভিএমে ভোটে কিছুটা ধীরগতি রয়েছে। ইভিএম মেশিনে কয়েকজনের আঙুলের ছাপ ঠিকমতো না ওঠায় তারা ভোট দিতে সমস্যায় পড়েন।

সকাল থেকেই ভোটারদের কেন্দ্রে উপস্থিত হতে দেখা গেছে। নারী ভোটারের উপস্থিতি উল্লেখযোগ্য।

বকশীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের চারটি বুথ ঘুরে দেখা যায়, প্রথম পঞ্চাশ মিনিটে একটি বুথে সর্বোচ্চ নয়টি ভোট পড়েছে। অন্য তিনটি বুথে ছয়টি, সাতটি ও চারটি ভোট সম্পন্ন হয়েছে।

জানা গেছে, বিভিন্ন কেন্দ্রেই ভোটগ্রহণে ধীরগতি চলছে। ইভিএমে ত্রুটি লক্ষ্য করা গেছে।

পোলিং অফিসার মো. শাহজাহান জানান, আঙুলের ছাপ সহজে না নেওয়ায়, কারও কারও দুই হাতের চারটি আঙুল ব্যবহার করতে হচ্ছে। কেউ কেউ সঠিক বোতামে চাপ দিতে পারছে না। এসব কারণে ভোটগ্রহণে দেরি হচ্ছে।

জগ প্রতীকের মেয়র প্রার্থী নজরুল ইসলাম সওদাগর ভোট দিতে যান নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সকাল আটটায় প্রথম ভোট দিতে গিয়ে তারও দেরি হয়েছে।

তিনি সাংবাদিকদের জানান, ইভিএম মেশিনের জন্য সামান্য দেরি হলেও ভোটগ্রহণ চলছে ভালোভাবে।

বকশীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দেখা যায়, সুরুজা নামের একজন ভোটারের দুই হাতের চারটি আঙুল ব্যবহার করার পরও এনআইডি দিয়ে ভেরিফিকেশন করতে হয়েছে।

শিরিনা নামের একজন ভোটারের আঙুলের ছাপ নিতেও একই ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও বকশীগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারকে ফোন করলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১০

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১১

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১২

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৩

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৪

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৫

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৬

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১৭

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৮

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৯

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

২০
X