লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০১:৩১ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৪, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার উপদেষ্টা খায়ের কারাগারে

আবুল খায়ের ভূঁইয়াকে কারাগারে পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ। ছবি : কালবেলা
আবুল খায়ের ভূঁইয়াকে কারাগারে পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরের দুই মামলায় বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়ার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১০ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর আদালত থেকে প্রিজনভ্যানে করে তাকে কারাগারে নেওয়া হয়। এর আগে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক রহিবুল ইসলাম তার জামিন নামঞ্জুর করেন।

পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা দুটি করে। আবুল খায়ের ভূঁইয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি জেলা বিএনপির সভাপতি ছিলেন।

এদিকে তার জামিন নামঞ্জুর হওয়ায় দলীয় নেতাকর্মীরা আদালতপাড়ায় বিক্ষোভ করেন। তাকে কারাগারে নিয়ে যাওয়ার সময় মিছিল করেন তারা।

গত বছরের ১৮ জুলাই বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে শহরের গোডাউন রোডের বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাসভবনের সামনে থেকে পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের গুরুত্বপর্ণূ সড়ক প্রদক্ষিণ শেষে ঝুমুর স্টেশনের দিকে যাচ্ছিল। মিছিলটি রামগতি সড়কের আধুনিক হাসপাতালের সামনে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

ঘটনার পর দিন সদর থানায় পৃথকভাবে চারটি মামলা দায়ের করা হয়। পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করে। এই চারটি মামলায় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের, সাহাবুদ্দিন সাবু, অ্যাডভোকেট হাসিবুর রহমানসহ প্রায় সাড়ে তিন হাজার বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীকে আসামি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১০

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১১

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১২

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৪

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৫

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৮

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৯

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X