শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

চাকরিচ্যুত পুলিশ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া ইউসুফ আলী। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার হওয়া ইউসুফ আলী। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পারিবারিক আদালতের মামলায় সাজাপ্রাপ্ত ও চাকরিচ্যুত পুলিশ সদস্য ইউসুফ আলীকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মার্চ) গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইউসুফ উপজেলার উধুনিয়া ইউনিয়নের দত্তখারুয়া গ্রামের ইয়াছিন আলী মৃধার ছেলে ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক সদস্য ছিলেন। বর্তমানে তিনি চাকরিচ্যুত। তিনি দুই মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। এ ছাড়া আরও দুটি মামলা চলমান রয়েছে।

রোববার (১০ মার্চ) উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সাবেক পুলিশ সদস্য ইউসুফ আলী আদালত কর্তৃক একজন সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ছিল। শনিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার স্ত্রী নাসিমা খাতুন রিয়ার যৌতুক মামলায় আদালত তাকে সাজা প্রদান করেন। এ ছাড়া তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনসহ ডাকাতির একাধিক মামলা বিচারাধীন।

মামলা সূত্রে জানা গেছে, ১০ বছর আগে পুলিশ সদস্য ইউসুফ শাহজাদপুর উপজেলার ফরিদপাঙ্গাসী গ্রামের মৃত হাজি শাহজাহান আলীর মেয়ে নাসিমা খাতুন রিয়াকে (২৫) বিয়ে করেন। তাদের ঘরে একটি সন্তান রয়েছে। এ অবস্থায় ইউসুফ এক নার্সের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

বিষয়টি নিয়ে স্ত্রী রিয়া প্রতিবাদ করলে ইউসুফ তাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। এরই একপর্যায়ে মারধর করে রিয়ার সারা শরীর ক্ষত-বিক্ষত করেন। এক দিন তাকে সজ্ঞাহীন করে ফেলে রাখেন ইউসুফ। মুমূর্ষু অবস্থায় রিয়াকে তার স্বজনরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ সব ঘটনা নিয়ে রিয়া আদালতে ইউসুফের বিরুদ্ধে যৌতুক, নারী ও শিশু নির্যাতনসহ দুটি মামলা দায়ের করেন।

এ ছাড়া ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ডাকাতি করার অভিযোগে অপর মামলাটি দায়ের হয় ইউসুফের বিরুদ্ধে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১০

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১১

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১২

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৩

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৪

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৫

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৬

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১৭

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X