নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৬:১১ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ম্যানেজার ও বিউটিশিয়ানের প্রতারণার খপ্পরে ‘বিউটিরুম বাই আফরিন’

অভিযুক্ত ম্যানেজার সামিয়া (বামে) ও বিউটিশিয়ান প্রিয়তার (ডানে)। ছবি : সংগৃহীত
অভিযুক্ত ম্যানেজার সামিয়া (বামে) ও বিউটিশিয়ান প্রিয়তার (ডানে)। ছবি : সংগৃহীত

প্রতারণার শিকার হয়েছে স্বনামধন্য বিউটিরুম বাই আফরিন। প্রতিষ্ঠানটির নরসিংদী শাখার ম্যানেজার ও বিউটিশিয়ানের বিরুদ্ধে এ অভিযোগ ওঠেছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রতিষ্ঠিানটির বিভিন্ন মূল্যবান বিউটি প্রোডাক্ট হাতিয়ে নিয়ে চুপিসারে রমরমা ব্যবসা করছেন। এতে করে প্রতিষ্ঠানটি আর্থিকভাবে লোকসানের শিকার হচ্ছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের সুনামও নষ্ট হচ্ছে। প্রতারণার দায়ে অভিযুক্তরা হলেন- ম্যানেজার সামিয়া ও বিউটিশিয়ান প্রিয়তা।

প্রতিষ্ঠানটির কর্ণধার মুনিয়া আফরিন জানান, গত দুই বছর ধরে তারা এ অনিয়ম করে আসছেন। এর আগে তিনি তাদেরকে এমন প্রতারণা থেকে বিরত থাকার জন্য নিষেধ করেন। কিন্তু তারা বিষয়টি আমলে না নিয়ে একে অপরের যোগসাজসে বিউটি শোপ থেকে লাখ লাখ টাকার মালামাল হাতিয়ে নেয়। তাছাড়া তারা প্রতিষ্ঠান সম্পর্কে নানা বিভ্রান্তিকর তথ্যও ছড়াচ্ছে। এ বিষয়ে তিনি দ্রুত তাদের বিরুদ্ধে আইনি সহায়তা চাইবেন বলেও জানান।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ম্যানেজার সামিয়া ও বিউটিশিয়ান প্রিয়তার মোবাইলে বার বার ফোন দিলেও তাদের সেঙ্গে যোগাযোগ করা যায়নি।

নরসিংদী সদর মডেল থানার ওসি তানভির আহমেদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে অভিযুক্তদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমজী ইপিজেডে আগুন: আনসারের দ্রুত সাড়ায় সফল যৌথ অভিযান

টি-টোয়েন্টি সিরিজও লজ্জার পরাজয়ে শুরু টাইগারদের

ক্রিয়েটিভ ইকোনমি: বাংলাদেশের সফট পাওয়ারের অব্যবহৃত অস্ত্র

ঢাবিতে বিদ্যুৎ বিভ্রাটে ছাত্রশক্তির অনুষ্ঠান দেরিতে শুরু, নাহিদের ক্ষোভ

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার আবেদন, ৭৮ লাখ মানুষের স্বাক্ষর

কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশের হাউজিং সেক্টরের উন্নয়নে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাহুবলের ওসি সাইফুল ক্লোজড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তেল রপ্তানি করছে ইরান

ইংল্যান্ডের বিপক্ষে কেন নেভি ব্লু জার্সি পরে খেলবে আর্জেন্টিনা?

১০

চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৩ দোকানে জরিমানা

১১

বিশ্বকাপের ফাইনালে ফুটবলের নিয়ম ভাঙার পথে হাঁটছে ফিফা

১২

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ 

১৩

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, গ্রেপ্তার ৮

১৫

মিডল্যান্ড ব্যাংকের ‘টেকসই অর্থায়ন, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

১৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ কখন কোথায়, মোবাইলে ‘লাইভ’ দেখবেন যেভাবে

১৭

শিক্ষার্থীদের আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার

১৮

খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান

১৯

যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার 

২০
X