জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০২:২৬ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৪:৪৬ এএম
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞার ব্যানারের সামনে জাটকা ইলিশের পসরা

জাটকা ইলিশের পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। ছবি : কালবেলা
জাটকা ইলিশের পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। ছবি : কালবেলা

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর মাছ বাজারে জাটকা সংরক্ষণ নিষেধাজ্ঞার ব্যানারের সামনেই প্রভাবশালী মাছ ব্যবসায়ীরা প্রকাশ্যে বিক্রি করছেন জাটকা ইলিশ। প্রশাসনের নিয়মিত অভিযান না থাকায় এমনটা হচ্ছে বলে দাবি সচেতন মহলের।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, জাটকা ইলিশ রক্ষায় গত ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত নদীতে জাটকা মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এই ৮ মাস জাটকা পরিবহন, বিক্রি ও বাজারজাতকরণও নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে পালেরচর বাজারে জাটকা ও ইলিশের পোনাসহ ছোট টেম্পু ইলিশ প্রকাশ্যে বিক্রি করতে দেখা যায়। তারা নির্বিঘ্নে ও প্রকাশ্যে বিক্রি করছে জাটকা ইলিশ। এভাবে বিক্রি করতে দেখে সচেতন মহল হতভম্ব হয়ে যান। এভাবে অবাধে প্রকাশ্যে জাটকা বিক্রি বন্ধ না হলে ভবিষ্যতে ইলিশ উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিনে মাছের আড়তে দেখা যায়, প্রতিদিন সকাল ও বিকেলে উপজেলার পালেরচর বাজারের আড়তগুলোতে দেদারছে জাটকা কেনাবেচা চলছে। প্রতি কেজি জাটকা ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদী থেকে প্রতিনিয়ত জেলেরা জাটকা ধরে বিভিন্ন আড়ৎ ও স্থানীয় হাট-বাজারে বিক্রি করছেন। এভাবেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উপজেলার পালেরচর মাছ বাজারে জাটকা বিক্রি হচ্ছে। কিন্তু এ ব্যাপারে উপজেলা মৎস্য বিভাগ বা প্রশাসনের কোনো তৎপরতা দেখা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে বলেন, মাছ শিকার ছাড়া বিকল্প কোনো কাজ না থাকার কারণে বাধ্য হয়েই জাটকা শিকার করতে হয়।

মাছ বিক্রেতা শহর মাদবর কালবেলাকে বলেন, জাটকা আড়তে আসে বলেই আমরা কিনে বিক্রি করি। এখানে আমাদের দোষের কিছু নেই। আড়তদাররা যদি জাটকা আনা বন্ধ রাখেন তাহলে আমরাও জাটকা ইলিশ বিক্রি বন্ধ রাখবো।

জাটকা ক্রেতা হাবিবুর কালবেলাকে বলেন, বড় ইলিশ মাছের দাম বেশি তাই কম দামে জাটকা ইলিশ কিনেছি। নিয়মিত এই বাজারে জাটকা পাওয়া যায়। উপার্জন কম তাই জাটকা কিনছি। প্রশাসন যদি জাটকা ধরা বন্ধ করে দিতে পারে তাহলে বিক্রিও বন্ধ হবে।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ কালবেলাকে বলেন, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। গত কয়েক দিন আগেও ২০ কেজি জাটকা জব্দ করেছি। আমাদের অভিযান চলমান রয়েছে।

জাজিরা মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. জসিম উদ্দিন কালবেলাকে বলেন, পালেরচর বাজারে জাটকা বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়েছি। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে জেল জরিমানা করছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় ৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১০

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১১

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১২

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৩

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৪

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৫

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৬

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৭

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১৮

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৯

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

২০
X