ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কেঁদে উঠল মৃত ভেবে নেওয়া নবজাতক

নবজাতককে কোলে নিয়ে হাসপাতালের চিকিৎসকসহ পরিবারের সদস্যরা। ছবি : কালবেলা
নবজাতককে কোলে নিয়ে হাসপাতালের চিকিৎসকসহ পরিবারের সদস্যরা। ছবি : কালবেলা

জন্মের পর কান্না না করায় মৃত ভেবে নেওয়া নবজাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ধাত্রীর চেষ্টায় কেঁদে উঠেছে। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

এ নিয়ে খুশিতে আত্মহারা নবজাতকের স্বজনসহ পুরো স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে নবজাতকটিকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নবজাতকটি ব্রাহ্মণপাড়া সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় এলাকার আবুল বাশার ও তানজিনা আক্তারের কন্যা সন্তান।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে প্রসব ব্যথা নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন তানজিনা আক্তার নামে এক নারী। কিছুক্ষণ পরেই একটি কন্যাশিশু জন্ম দেন তিনি। জন্মের পর কান্না করেনি নবজাতকটি। উপস্থিত সবাই নবজাতকটিকে মৃত ভেবেছিলেন। পরে হাসপাতালের ধাত্রী জান্নাতুল ফেরদৌস নবজাতকটির শ্বাসযন্ত্রে যান্ত্রিকভাবে বায়ুচলাচল চালানোর চেষ্টা করে। কিছুসময় পর নবজাতকটি কেঁদে ওঠে।

স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সুমি আক্তার কালবেলাকে বলেন, নরমাল ডেলিভারির জন্য প্রসব ব্যথা ওঠার পর ১৪ থেকে ১৬ ঘণ্টা অপেক্ষা করতে হয়। তবে এরচেয়ে বেশি সময় অপেক্ষা করলে বাচ্চার স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস ব্যহত হয় ও ব্রেইনে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। যার ফলে এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এমন অবস্থা থেকে কোনো কোনো নবজাতককে আর ফিরিয়ে আনাও সম্ভব হয় না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন বলেন, অধিকাংশ প্রসূতি মাকে গ্রামে অপ্রশিক্ষিত দাই দিয়ে প্রসবের চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে আমাদের কাছে আসেন। ফলে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এই নবজাতকটির ক্ষেত্রেও এ ঘটনাই ঘটেছে।

তিনি বলেন, আমাদের বিচক্ষণ চিকিৎসক ও ধাত্রীর নিবিড় পরিচর্যায় নবজাতকটি সংকটাপন্ন অবস্থা থেকে উন্নতির দিকে এসেছে। প্রসূতি মায়েদের সঠিক সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সেবা নেওয়ার আহ্বান জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির মধ্যেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ

ভারতে অনুপ্রবেশকালে সীমান্তে আটক ১

ট্রাম্পের আঙ্কারা সফর / এরদোয়ানকে ‘খুশি’ করতে ৪০টি যুদ্ধবিমানের ইঞ্জিন দিতে পারে যুক্তরাষ্ট্র

রাতের আঁধারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

ডেঙ্গু রোগীদের হাসপাতাল থেকে পালানো ঠেকাতে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

দুদকের ডিজি মোতাহার হোসেন এবার যুব উন্নয়ন অধিদপ্তরে

কালবেলার সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ

ভেবেছিলাম খামেনিকে মানুষ ঘৃণা করে: ট্রাম্প

কয়েক ঘণ্টার মধ্যে তাণ্ডব চালাতে পারে ‘অতি বিপজ্জনক’ টাইফুন 

১০

অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে আ.লীগ: চিফ প্রসিকিউটর

১১

মুক্তিযুদ্ধের ৫৫ বছর পর গুলি অপসারণ

১২

‘তুমি অসাধারণ, তোমাকে নিয়ে গর্ব করা উচিত’

১৩

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইরাল প্রশ্নপত্রের নেপথ্যে

১৪

স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

১৫

‘এবারের গণবিপ্লব হবে ধর্মব্যবসা ও উগ্রবাদের বিরুদ্ধে’

১৬

রঙিন ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘খয়েরচক’

১৭

নলছিটিতে খাদে বাস, নিহত ১

১৮

‎সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কালবেলা প্রতিনিধির বড়ভাই

১৯

হলান্ডকে নিয়ে দুশ্চিন্তায় সেলেসাওরা, ‘সে খুবই বিপজ্জনক’

২০
X