গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০৩:২৮ এএম
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

ঝোপের মধ্যে কাঁদছিল নবজাতক, অতঃপর...

নবজাতক কোলে উদ্ধারকারীরা। ছবি : কালবেলা
নবজাতক কোলে উদ্ধারকারীরা। ছবি : কালবেলা

রাস্তার পাশের ঝোপ থেকে নবজাতককে উদ্ধার করেছে পথচারীরা। খবর পেয়ে পথচারীদের কাছ থেকে নবজাতককে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর রাবেয়া ফজলে করিম মহিলা কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বাটাজোর এলাকার বাসিন্দা আব্দুল হাকিম বলেন, রাত সাড়ে ৮টার দিকে শয়ন সরদার নামের এলাকার একজন বাসায় ফিরছিলেন। পথে বাটাজোর রাবেয়া ফজলে করিম মহিলা কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছলে রাস্তার পাশে ঝোপের মধ্যে থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পেয়ে আমাকে ফোন দেন। পরে ঝোপের মধ্যে গিয়ে কাঁথায় মোড়ানো ফুটফুটে কন্যা শিশু দেখতে পাই। এরপর শিশুটিকে বাটাজোর বন্দরে নিয়ে এসে পুলিশে খবর দেই।

গৌরনদী মডেল থানার এএসআই আসাদুল ইসলাম বলেন, নবজাতক শিশুটিকে কে বা কারা ঝোপের মধ্যে ফেলে রেখে গেছে। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. তৌকির আহমেদ বলেন, তার শারীরিক অবস্থা একটু খারাপই ছিল। হাসপাতালে নিয়ে আসার পর নবজাতককে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নবজাতককে আগৈলঝাড়া বেবিহোমে হস্তান্তর করা হবে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া যাবে

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১০

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১১

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১২

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৩

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৪

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৫

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৬

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৭

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৮

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৯

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

২০
X