কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০৮:৩৬ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর গাড়ীবহরে হামলার সাজাপ্রাপ্ত আসামি যশোরে গ্রেপ্তার

পুলিশের হ্যান্ডকাপ। ছবি : সংগৃহীত
পুলিশের হ্যান্ডকাপ। ছবি : সংগৃহীত

প্রাণনাশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াছিন আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার গভীর রাতে যশোর ক্যান্টনমেন্ট সংলগ্ন শানতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাত বছরের কারাদণ্ড প্রাপ্ত ইয়াছিন আলী (৫৭) সাতক্ষীরার কলারোয়া উপজেলার তুলশীডাঙ্গা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়া থানা এলাকায় পৌঁছালে কতিপয় সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাতবোমাসহ তার গাড়িবহরে হামলা চালায়। ওই ঘটনায় কলারোয়া থানায় পৃথক ৩টি মামলা হয়। মামলাগুলোর বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ২০২৩ সালের ১৮ এপ্রিল সাতক্ষীরার স্পেশাল ট্রাইবুনাল-৩ এর বিচারক জড়িত আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। ইয়াছিন আলী ওই হামলার পরিকল্পনাকারী ও হামলাকারীদের মধ্যে অন্যতম।

তিন মামলার মধ্যে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে ২টি মামলার ৪৮ জন আসামির মধ্যে ইয়াছিন আলীসহ মোট ৪৪ জনকে ৭ বছর মেয়াদে সাজা প্রদান করা হয়। রায়ের পর থেকে ইয়াছিন আলী দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াছিনের অবস্থান নিশ্চিত করে। মঙ্গলবার গভীর রাতে সে যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে শানতলা এলাকার দিকে যাচ্ছিল। এ সময় শানতলা মোড়ে অভিযান চালিয়ে ইয়াছিন আলীকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, সে গ্রেপ্তার এড়ানোর জন্য সাতক্ষীরা থেকে পালিয়ে যশোর শহরের বেজপাড়া এলাকায় ভাড়া বাসায় আত্মগোপনে ছিল এবং দুটি রিকশা ক্রয় করে তা ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করত।

ইয়াছিনের বিরুদ্ধে বিস্ফোরক, হত্যাচেষ্টা ও মাদক আইনে আরও ৩টি মামলা বিচারাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১০

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১১

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১২

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১৩

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১৪

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১৫

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১৬

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১৭

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১৮

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১৯

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২০
X