জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০৪:৫২ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৮:৩৬ এএম
অনলাইন সংস্করণ

বোমা বিস্ফোরণে আহত যুবলীগ নেতার মৃত্যু

যুবলীগ নেতা সজিব মুন্সী। ছবি : সংগৃহীত
যুবলীগ নেতা সজিব মুন্সী। ছবি : সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণে আহত যুবলীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ওসি হাফিজুর রহমান। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহত সজিব মুন্সী (২৫) বিলাসপুর ইউনিয়নের মিয়া চান মুন্সী কান্দি এলাকার মোহাম্মদ আলী মুন্সির ছেলে। তিনি বিলাশপুর ইউনিয়ন যুবলীগ কমিটির সদস্য।

এ বিষয়ে নিহত সজিব মুন্সির ভাই সুমন মুন্সি বলেন, আমার ভাইকে বোমা মেরে নিষ্ঠুরের মতো মেরে ফেলেছে। আমি খুনিদের ফাঁসি চাই।

জাজিরা উপজেলা যুবলীগের আহবায়ক আতাউর রহমান মুকুল খান কালবেলাকে বলেন, সজিব একজন ভালো ছেলে ছিল। সে বিলাশপুর ইউনিয়ন যুবলীগ কমিটির সদস্য। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানাই। সেই সঙ্গে সজিবের পরিবারের প্রতি সমবেদনা জানাই।

উল্লেখ্য, গত ২৬ মার্চ সকালে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মিয়া চান মুন্সী কান্দি গ্রামের দুই চাচাত ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। পরে বিলাসপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবর গ্রুপের মধ্যে ওই দিন বিকেলে একই বিষয় নিয়ে মারামারির ঘটনা ঘটে। সেদিন রাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে লুটপাট করা হয়। এতে একজনের হাত ভাঙাসহ উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। খবর পেয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশের কয়েকটি টিম টহলরত থাকলেও বুধবার সন্ধ্যা থেকে আবার ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এ সময় ককটেলের আঘাতে সেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবর গ্রুপের সমর্থক বিলাশপুর ইউনিয়নের যুবলীগ কর্মী সজিব মুন্সী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সজিব মুন্সীর পেটের নাড়ি-ভুঁড়ি বের হয়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে ঢাকায় পাঠায়। আট দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সজিব মুন্সি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘ঝড়’

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

১০

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

১১

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

১২

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১৩

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

১৪

ভলিবলের কামাল আর নেই

১৫

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১৬

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১৭

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

১৮

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

১৯

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

২০
X