চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০৮:৩৫ এএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

৭ দিন বন্ধ থাকবে সোনা মসজিদ স্থলবন্দর

সোনা মসজিদ স্থলবন্দর। ছবি : কালবেলা
সোনা মসজিদ স্থলবন্দর। ছবি : কালবেলা

ঈদুল ফিতর উপলক্ষে সোনা মসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আগামী ৭ দিন বন্ধ থাকবে। তবে এ সময় ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। সোমবার (৮ এপ্রিল) থেকে ১৪ এপ্রিল (রোববার) পর্যন্ত স্থলবন্ধর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

সোনা মসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর-রশিদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে সোনা মসজিদ স্থলবন্দর সোমবার (৮ এপ্রিল) থেকে রোববার (১৪ এপ্রিল) পর্যন্ত সাত দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ১৫ এপ্রিল থেকে আবারও বন্দরের কার্যক্রম চালু হবে।

জানা গেছে , সোমবার থেকে আগামী রোববার (১৪ এপ্রিল) পর্যন্ত সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ১৫ এপ্রিল থেকে যথাযথ নিয়মে বন্দরের কার্যক্রম চালু হবে। তবে এ সময়ে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম পণ্য লোড-আনলোড ও দেশের ভেতরে পরিবহন যথারীতি চালু থাকবে। এ ছাড়া সোনামসজিদ ইমিগ্রেশনের পাসপোর্টধারী যাত্রীরা ইমিগ্রেশন দিয়ে স্বাভাবিকভাবে আসা-যাওয়া করতে পারবেন।

সোনা মসজিদ ইমিগ্রেশনের কর্মকর্তা জাফর ইকবাল বলেন, ৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম থাকবে। তবে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে দুদেশের‌ পাসপোর্টের যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

রিজার্ভ আরও বাড়ল

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১০

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১১

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

১২

স্কুল ফিডিংয়ে ‘নষ্ট খাবার’ দিল ঠিকাদার, শোকজ খেলেন প্রধান শিক্ষক!

১৩

আজীবন বিএনপি করে মরতে চান নরসিংদী জেলা আ.লীগের উপদেষ্টা

১৪

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

১৫

যুবককে বুকে ঘুষি দিয়ে হত্যার অভিযোগে আটক ১

১৬

নতুন ভিসানীতির অনুমোদন

১৭

শ্রমিক নেতাকে হত্যার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার 

১৮

স্প্যানিশ অভিনেত্রীর সঙ্গে এমবাপ্পের প্রেমের গুঞ্জন

১৯

সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত ১৬ 

২০
X