দৌলতখান (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

জন্ম থেকেই অন্ধ ৩ ভাইবোনের মানবেতর জীবন

ভোলার দৌলতখানে জন্ম থেকেই অন্ধ ৩ ভাইবোন। ছবি : কালবেলা
ভোলার দৌলতখানে জন্ম থেকেই অন্ধ ৩ ভাইবোন। ছবি : কালবেলা

ঈদে নতুন জামা তো দূরের কথা অনেকদিন একবেলা খাবারও জোটে না তাদের। দ্বারে দ্বারে ঘুরে মানুষের সাহায্যে কোনো রকমে দিন কাটে তাদের। বয়সের ভারে এখন বাড়িতেই থাকতে হয় তিন ভাইবোনকে।

ঝুপড়ি ঘরে অনাহারে দিন কাটে ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা দক্ষিণ কলাকোপা গ্রামের ফজলুর রহমান, জরিনা ও সকিনার। দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় সংকট থেকে পরিবারটি বের হতে পারছে না। মাঝেমধ্যে খাবার সহায়তা পেলেও চিকিৎসা সহায়তা পান না তারা।

বাবা ও মা মারা গেছেন বেশ কয়েক বছর আগে। পাঁচ ভাই বোনের মধ্যে তিনজনই জন্মান্ধ। বয়সের ভারে ভিক্ষাবৃত্তিও করতে পারেন না তারা।

এলাকাসী জানান, আগে অন্যের সহযোগিতায় চলাফেরা করতে পারলেও এখন আর চলতে পারেন না। অন্ধ হওয়ায় মেয়েদেরও বিয়েও হয়নি।

সরকারি ও ব্যক্তিগতভাবে তাদের সহায়তার আশ্বাস দিয়েছেন ইউপি চেয়ারম্যান অমি চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাঈদুজ্জামান জানান, তাদেরকে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতে সরকারি কোনো সহযোগিতা আসলে দেয়া হবে।

দৃষ্টিপ্রতিবন্ধী তিন ভাই বোনের চিকিৎসা ও আর্থিক সহযোগিতার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এলাকাবাসী।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X