চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

মেঘনায় জাটকা ধরায় ২০ জেলে আটক

আটককৃত জেলেরা। ছবি : কালবেলা
আটককৃত জেলেরা। ছবি : কালবেলা

চাঁদপুরের মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা ধরার অপরাধে ২০ জেলেকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ১৭ জনের বিরুদ্ধে মামলা ও তিনজনকে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাজরাজেশ্বরের শিলারচর, মিনি কক্সবাজার ও চিরারচর নামক স্থানের মেঘনা নদী থেকে তাদের আটক করে বলে বিকেলে সদর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন মো. খোকন খাঁ (৩৫), মো. মাইনুদ্দিন ছৈয়াল (২৭), মাসুদ তালুকদার (২৮), রবিউল হোসেন বেপারি (২১), আবুল কালাম হোসেন তাঁতি (১৯), ফারুক গাজী (২৬), আবু তাহের তফাদ্দার (৩৪), মো. নিরব বেপারি (১৯), মোমিন বেপারি (১৯), সবুজ হাওলাদার (১৯), মো. ভাসানী (২৬), শরীফ ঢালী (২১), মো. কালু বকাউল (১৯), শরিফুল ইসলাম বেপারি প্রকাশ তাহের (৩২), মহসীন মাঝি (২০), মো. রিফাত শেখ (২২), শাকিল বেপারি (২০), মো. শাহীন বেপারি (১৩), রাকিব হোসেন মাল (১৪), মো. শিপন গাজী (১২)। তাদের বাড়ি চাঁদপুর ও শরীয়তপুর জেলার বিভিন্ন স্থানে।

চাঁদপুর সদর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, গত ২৪ ঘণ্টায় মেঘনা নদীতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাটকা ধরা অবস্থায় ২০ জন জেলেকে আটক করা হয়। তাদের থেকে ১০০ মিটার সুতার তৈরি লাসা জাল, ২ হাজার ৮০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৫টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।

জানা যায়, চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ৬টি উপকূলীয় এলাকায় সব ধরনের মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। গত ২৯ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১০

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১১

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১২

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৩

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৪

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৫

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৭

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৮

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৯

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

২০
X