আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

পাহাড় কেটে চলছে বসতঘর নির্মাণ 

দেয়াং পাহাড় কেটে বন্দরের জমিতে বসতঘর নির্মাণ। ছবি : কালবেলা
দেয়াং পাহাড় কেটে বন্দরের জমিতে বসতঘর নির্মাণ। ছবি : কালবেলা

শতাধিক শ্রমিক নিয়ে রাতভর চলে পাহাড় কাটা আর বসতঘর নির্মাণ, দিনে সুনশান নীরবতা। এভাবে দখল করে নিচ্ছে চট্টগ্রাম বন্দরের পুরাতন সিগন্যাল অফিস ভবন ও পাহাড়ের বিশাল এলাকা। এলাকায় গিয়ে জানতে চাইলে দায়ভার কেউ না নিয়ে একে অপরের ওপর দোষ চাপাতে ব্যস্ত প্রভাবশালীরা।

স্থানীয়রা জানান, প্রভাবশীল দুই তিনজন ব্যক্তি এসব কাজ করছে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর দেয়াং পাহাড়ে চট্টগ্রাম বন্দরের পুরাতন সিগন্যাল অফিস দখলে চলছে মহোৎসব। এতে পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে তেমনি পাহাড় ধসে প্রাণহানির সম্ভাবনাও রয়েছে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে দখলদারদের বিরুদ্ধে মামলা করা হবে।

জানা গেছে, ব্রিটিশ শাসনকালীন সময়ে আনোয়ারার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর দেয়াং পাহাড়ে তৎকালীন চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল ও নিয়ন্ত্রণের জন্য পাহাড়ের চূড়ায় একটি সিগন্যাল অফিস নির্মাণ করেন। সেখান থেকে নিয়ন্ত্রণ করা হতো বন্দরের জাহাজ চলাচল। পরবর্তীতে কালের বিবর্তনে এসব হারিয়ে গেলেও ব্রিটিশ আমলের ওই ভবন এখনো দাঁড়িয়ে রয়েছে স্বগৌরবে। ওই এলাকা এখনো চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন এবং বন্দরের একজন নিরাপত্তা কর্মীও রয়েছে সেখানে। কুরিয়ান ইপিজেড (কেইপিজেড) নির্মাণের সময়কালেও বন্দরের ওই জায়গা দখলের বাইরে রাখা হয়। কিন্তু গত এক সপ্তাহ ধরে ওই পাহাড়ের ঢালে নির্মাণ করা হচ্ছে টিনের বসতঘর। এজন্য শতাধিক শ্রমিক নিয়ে রাতভর চলে পাহাড় কাটা ও ঘর নির্মাণকাজ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, বন্দরের নিযুক্ত নিরাপত্তা কর্মী আক্তার কামাল, রাশেদ নুরসহ কিছু প্রভাবশালী ব্যক্তি এখানে পাহাড় কেটে ঘর নির্মাণ করছে। তবে রাশেদ নুর দাবী করেন, তিনি নয়, আবদুল খান নামে এক ব্যক্তি পাহাড় কেটে বসতঘর নির্মাণ করছেন। অপরদিকে আবদুল খান পাহাড় কাটার বিষয়ে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করেছেন বলেও জানান। এভাবে চলে একে অপরের প্রতি দোষ চাপানোর প্রবণতা।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের স্টেট অফিসার শিহাব উদ্দিন বলেন, আনোয়ারায় দেয়াং পাহাড়ে বন্দরের জায়গা দখল করে ৬০টি ঘর নির্মাণের খবর শুনেছি, কয়েকদিনের মধ্যে বন্দরের ম্যাজিস্ট্রেট নিয়ে ওই জায়গা উদ্ধার করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

আনোয়ারা ইউএনও মো. ইশতিয়াক ইমন বলেন, সরকারি জমি দখল ও পাহাড় কাটার কোনো সুযোগ নেই। বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১০

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১২

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১৪

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৫

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৬

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৭

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৮

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৯

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

২০
X