নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০২:৫২ এএম
অনলাইন সংস্করণ

নাটোরে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৭

নাটোরে ইন্সুরেন্স কর্মকর্তা মাহাফুজুর রহমান শিমুলকে অপহরণের ঘটনায় ৭ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
নাটোরে ইন্সুরেন্স কর্মকর্তা মাহাফুজুর রহমান শিমুলকে অপহরণের ঘটনায় ৭ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

নাটোরের লালপুরে ইন্সুরেন্স কর্মকর্তা মাহাফুজুর রহমান শিমুলকে (২৩) অপহরণের ঘটনায় অপহৃতকে উদ্ধার এবং ৭ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত আড়াইটার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকা থেকে ওই ৭ জনকে গ্রেপ্তার করা হয়। শক্রবার (২৬ এপ্রিল) জেলা পুলিশ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- মৃত জামালের ছেলে মো. বেলাল (৩৬), চট্টগ্রাম জেলার বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর (ট্যাকেরমোড়) জয়নাল আবেদীনের ছেলে দেলোয়ার হোসেন টিটু (৩৫), নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার মুটুরী গ্ৰামের মো. লোকমান হোসেনের ছেলে মো. নুর আলম (৩৯), ইপিজেড থানার মো. আব্দুস সালাম এর ছেলে মো. আরিফ (২৬), চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানার পতেঙ্গা খেজুরতলায় (হাউজিং কলোনী রোড) মৃত আমির হোসেনের ছেলে মো. নুর হোসেন তুষার (২৪), বরগুনা জেলার পাথরঘাটা থানার খারাকান্দা হাসপাতাল রোড এর মৃত কেরামত আলী হাওলাদার এর ছেলে মো. রিপন (৩০) এবং রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই (হাসপাতাল পাড়া) মো. রফিকুল ইসলামের ছেলে মো. সুজন আহম্মেদ (৩১)। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ এপ্রিল রাত দশটার দিকে মেঘনা লাইফ ইন্সুরেন্স এর কর্মকর্তা রাজশাহী জেলার পুঠিয়া থানার কানদরা গ্রামের আব্দুস সামাদের ছেলে মাহফুজুর রহমান রাত ১০টার দিকে পাবনা জেলার ঈশ্বরদীতে তার ব্যক্তিগত অফিসের কাজ শেষে মেঘনা ইন্সুরেন্স কোম্পানির প্রাইভেটকারযোগে (রেজিঃ নম্বর ঢাকা মেট্রো-গ-৩৫-৫৯০৮) তার সহকর্মী মো. মিজানুর রহমান এবং মো. সুজন আহম্মেদ ওরফে বাবুল ওরফে সাইদুলসহ তার নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত সাড়ে ১০টার দিকে লালপুরের ঈশ্বরদী-বানেশ্বরগামী পাইকপাড়া এলাকার পোড়া সাকোল কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তার গাড়ির পথরোধ করে তাকে টানা হেঁচড়া করে সাদা রংয়ের মাইক্রোবাসে (রেজিঃ নম্বর চট্র মেট্রো-চ-১১-৭৪৮৮) জোরপূর্বক অপরহণ করে ঢাকার দিকে রওনা করে। প্রাইভেটকারের ড্রাইভার মো. মাইনুল ইসলাম মঈন লালপুর থানা পুলিশকে সংবাদ দিলে ঘটনাটি অবগত হওয়ার সঙ্গে সঙ্গে লালপুর থানা পুলিশ ও বড়াইগ্রাম থানা পুলিশ বড়াইগ্রাম থানাধীন মানিকপুর পুলিশ চেকপোস্ট পরিচালনা করে রাত আড়াইটার দিকে ওই মাইক্রোবাস আটক করে এবং ৭ জন অভিযুক্তকে গ্রেপ্তার করে মাহফুজুর রহমানকে উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১০

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১১

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১২

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৩

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৫

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৬

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৭

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৮

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৯

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

২০
X