মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
খান মাহমুদ আল রাফি, মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রচণ্ড গরমে মেহেরপুর সদর হাসপাতালে রোগীর চাপ

মেহেরপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে বেড়েছে রোগীর চাপ। ছবি : কালবেলা
মেহেরপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে বেড়েছে রোগীর চাপ। ছবি : কালবেলা

গত কয়েক সপ্তাহ মেহেরপুর জেলার ওপর দিয়ে বয়ে চলেছে তীব্র তাপপ্রবাহ। তাপপ্রবাহ তীব্র থেকে অতি তীব্রতে রূপান্তরিত হয়েছে। গত কয়েক দিন ধরে জেলার তাপমাত্রা ৪২ ও ৪৩ ডিগ্রির ঘরেই থাকছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে মেহেরপুরের হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগী সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষ বেশি অসুস্থ হচ্ছেন। পেট ব্যথা, ঠান্ডা জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, কাশি, সর্দি, ডায়রিয়া ও পানি শূন্যতাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা, বাড়ছে হিটস্ট্রোকে আক্রান্তের সংখ্যাও।

বুধবার (১ মে) দুপুর ১২টার দিকে সরজমিনে ২৫০ শয্যা মেহেরপুর জেনারেল হাসপাতালে দেখা যায়, সেখানে ২৫৭ জন ভর্তি রোগী চিকিৎসাধীন।

এ ছাড়াও হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা যায়, সেখানে মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত মোট ৪১২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ৪৬ জন চিকিৎসাধীন রয়েছেন। এই ওয়ার্ড থেকে আজকে ২৫ জনকে ছাড়পত্র দেওয়া হলেও আবার নতুন করে ভর্তি হয়েছেন ২৭ জন। এ ছাড়াও নতুন ৩১ রোগীসহ পুরুষ ওয়ার্ডে ভর্তি আছেন ৪২ জন। মহিলা ওয়ার্ডে নতুন ভর্তি ৩২ জনসহ মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১১০ জন। শিশু ওয়ার্ডে ৪৫টি শিশু ঠান্ডা-জ্বর, শ্বাসকষ্ট ও বমিসহ নানা রোগের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়াও এইচডিইউ বিভাগে চারজন এবং আইসিইউ বিভাগে হিটস্ট্রোকের ১ জনসহ মোট ৫ জন রোগী ভর্তি রয়েছে।

মেহেরপুর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে রোগীর চাপ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছিল শয্যা সংকট। তবে আজ অন্যান্য দিনের তুলনায় রোগীর চাপ কিছুটা কম।

মেহেরপুর জেনারেল হাসপাতালে কর্মরত ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. সাউদ কবির মালিক কালবেলাকে বলেন, দিন ও রাতের তাপমাত্রায় খুব বেশি পার্থক্য না থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হাসপাতালের ইমারজেন্সি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে যাদের অবস্থা গুরুতর তাদের ভর্তি করে নেওয়া হচ্ছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। বিশেষভাবে এই গরমে সুস্থ থাকতে প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি ও তরল খাবার খাওয়াসহ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে পরামর্শ দেওয়া হচ্ছে।

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার কালবেলাকে বলেন, মেহেরপুর জেনারেল হাসপাতাল কাগজে-কলমে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল হলেও লোকবল মূলত ১০০ শয্যা হাসপাতালের। এর মধ্যেও রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসারের সংকট। জেলাজুড়ে চলমান অতি তীব্র তাপপ্রবাহের ফলে হাসপাতালে রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। রোগীদের যথাযথ চিকিৎসা সেবা দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন চিকিৎসকরা। বেডের কিছুটা সমস্যা থাকলেও এ মুহূর্তে প্রয়োজনীয় ওষুধের কোনো সংকট নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১০

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১১

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১২

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১৩

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১৪

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১৫

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১৬

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৭

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৮

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৯

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

২০
X