মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০২:২৭ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা

বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা। ছবি : কালবেলা
বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা। ছবি : কালবেলা

মানিকগঞ্জে নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে বিএনপির পদযাত্রায় পুলিশ বাধা দিয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ১২টায় জেলা বিএনপির আয়োজনে পৌর এলাকার চর বেউথা থেকে একটি বিশাল পদযাত্রার র‌্যালি বের হয়।

র‌্যালিটি বেউথা ব্রিজ পার হয়ে তিন রাস্তা মৌড়ে পৌঁছালে পুলিশের বাধা দেয়। পরে বিএনপির নেতাকর্মীরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে পদযাত্রা সমাপ্ত করেন।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এস এ জিন্নাহা কবীর, বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদ বক্তব্য রাখেন।

সমাবেশে আফরোজা খান রিতা বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে আমরা জনগণকে সঙ্গে নিয়ে পদযাত্রার শান্তিপুর্ন কর্মসূচি পালন করতে চাইছিলাম। কিন্তু এই অবৈধ সরকার শান্তিপূর্ণ কর্মসূচিতেও পুলিশ দিয়ে বাধা দিচ্ছে। কাজেই এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, সম্ভব নয় বলে দাবি করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষক খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে না থাকার আহ্বান জেলা প্রশাসনের

গুঞ্জনের মধ্যেই ছবি প্রকাশ, আলোচনায় পূজা

পিতৃত্বের স্বপ্ন কি অধরা থেকে যাচ্ছে? জেনে নিন অন্তরালের ৩ কারণ

এসএসসির ফল, এইচএসসির ‘পুনঃপরীক্ষা’ নিয়ে শিক্ষা বোর্ডের বার্তা

আদনানের প্রথম সিনেমায় সিয়ামের সম্ভাবনা

আকাশ ছুঁয়েছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের টিকিটের দাম

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে দুর্নীতি ও লুটপাটের অভিযোগ

দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন জেনিফার

শহীদদের স্বজনদের সামনে দাঁড়ালে অপরাধী মনে হয়: মির্জা ফখরুল

১০

ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিভ্রাট

১১

এতিমখানায় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, শ্বাসরোধে হত্যার অভিযোগ

১২

জন্মদিনের আনন্দের পর পিতৃহারা টোটা

১৩

হরমুজে উত্তেজনা / তুরস্ক-সিরিয়া হয়ে নতুন তেল পাইপলাইন করবে ইরাক

১৪

ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি

১৫

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

১৬

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তুরস্কে গ্রেপ্তার ১১৯

১৭

তিন দিন সাগরে ভেসে থাকার পর ৫ জন উদ্ধার

১৮

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

১৯

যে ৫ কারণে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে স্পেন

২০
X