মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ছাত্রলীগের পদযাত্রা

সরকারি এডওয়ার্ড কলেজের প্রধান ফটক থেকে ছাত্রলীগের পদযাত্রাটি বের হয়। ছবি : কালবেলা
সরকারি এডওয়ার্ড কলেজের প্রধান ফটক থেকে ছাত্রলীগের পদযাত্রাটি বের হয়। ছবি : কালবেলা

ফিলিস্তিনের গণহত্যা বন্ধ ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পাবনায় জেলা ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মে) সকাল ১১টার দিকে সরকারি এডওয়ার্ড কলেজের প্রধান ফটকের সামনে থেকে ছাত্রলীগের উদ্যোগে পদযাত্রাটি বের হয়। আলিয়া মাদ্রাসা, বড় ব্রিজ ও শহরের ট্রাফিক মোড় ঘুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পদযাত্রা।

পরে সমাবেশে বক্তব্য দেন, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত প্রমুখ। বক্তব্যে অবিলম্বে ফিলিস্তিনের গণহত্যা বন্ধ ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জোরালো দাবি জানান।

এদিকে বগুড়ায় স্বাধীন ফিলিস্তিনের দাবিতে পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে ছাত্রলীগ। স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি এবং ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের বিরুদ্ধে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

সোমবার দুপুর ১২টার দিকে সরকারি আজিজুল হক কলেজে ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) ছাত্রলীগের আয়োজনে পদযাত্রা ও ছাত্র সমাবেশ আয়োজিত হয়।

সরকারি আজিজুল হক কলেজে ছাত্রলীগ স্ট্যান্ড থেকে সংগঠনটির অর্ধশত নেতাকর্মী পদযাত্রা শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে সমাবেশ করে। ছাত্রলীগ নেতা তন্ময় সাহা, জিহাদ, আরমান হোসেন, সানোয়ার ও রুদ্র বক্তব্য রাখেন। সমাবেশে ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় তারা মিছিলে ফ্রি প্যালেস্টাইন-স্টপ জেনোসাইড, স্বৈরাচার নিপাত যাক-ফিলিস্তিন মুক্তি পাক, উই ওয়ান্ট জাস্টিস-জয় জয় ফিলিস্তিন, ফ্রম দ্য রিভার টু দ্য সি-প্যালেস্টাইন উইল বি ফ্রি ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

একই সময়ে শজিমেক ক্যাম্পাসে ছাত্র হোস্টেলের সামনে থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা পদযাত্র শুরু করেন। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তারা একাডেমিক ভবনের সামনে গিয়ে সমাবেশের আয়োজন করেন। কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহসভাপতি অর্ঘ্য রায় ও ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. তৌফিক হাসান নিশাত বক্তব্য রাখেন। তারা ইসরায়ীলি নানা নীপিড়নের কথা তুলে ধরে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X