গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, অতঃপর...

দুর্ঘটনায়কবলিত বাস। ছবি : কালবেলা
দুর্ঘটনায়কবলিত বাস। ছবি : কালবেলা

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার কল্যাণপুরে ভ্যান ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খালে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি কুষ্টিয়ার দিক থেকে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কল্যাণপুর নতুন রাস্তা এলাকায় পৌঁছালে বাসের সামনে থাকা একটি ভ্যান ও একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি উল্টে সড়কের পাশে খালে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাসযাত্রী শাহ আলম মিয়া জানান, তিনি নতুন বাজার মুরগিফার্ম এলাকা থেকে বাসে ওঠেন। হঠাৎ বাসটি নতুন রাস্তা এলাকায় এসে একটি ভ্যান ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে তিনি মাথায় আঘাত পেয়েছেন, তবে মারাত্মক নয়। পরে স্থানীয়রা এসে অনেককে বাস থেকে বের করে হাসপাতালে পাঠিয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আব্দুল্লাহ্ আল মামুন জানান, বাস দুর্ঘটনায় বেশ কিছু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি রেখে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।

আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট মাহমুদ-উন-নবী জানান, দুর্ঘটনার পরই বাসটির চালক ও সহকারী পালিয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হলেও কারও অবস্থা মারাত্মক না। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়েকে স্কুলে দিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল বাবার

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি গেল সেনেগাল কোচের

জাককানইবিতে আন্তর্জাতিক নাট্যোৎসবে সম্মানিত হচ্ছেন আবুল হায়াত

টেকসই ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: স্পিকার

ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর 

কালো আর্মব্যান্ড পরে খেলল আর্জেন্টিনা, কিন্তু কেন?

বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বেতন দেবেন গাজীপুরের সাংসদ ও সরকারি কর্মচারীরা

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘অষ্টম নেহরীন খান স্মৃতি বক্তৃতা’ অনুষ্ঠিত

ফেরিকাণ্ডে সমালোচনা, যে ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

যুক্তরাষ্ট্রের ইরানবিদ্বেষী সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

১০

ধানমন্ডি ও গুলশান লেক নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

১১

পানিতে তলিয়ে আছে ৮০ গ্রাম, দুর্ভোগে হাতিয়া দ্বীপের বাসিন্দারা

১২

সাত কলেজের পরীক্ষার ফলাফলে অনিয়ম ও অসংগতির অভিযোগ

১৩

ত্রাণসহ বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান হেফাজতের

১৪

সেমিফাইনালে গেলেই ফাইনাল খেলে আর্জেন্টিনা

১৫

বন্যা ও ভারী বৃষ্টি নিয়ে মিলল দুঃসংবাদ, আবহাওয়া অফিসের সতর্কবার্তা

১৬

পূর্বাচল ভ্যালীতে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর সম্পন্ন

১৭

মেসিদের বিপক্ষে কেন লাল কার্ড পেলেন এমবোলো, কী বলছে নতুন নিয়ম

১৮

আবহাওয়া দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

১৯

টরন্টোর সড়ক উৎসবে গোলাগুলি, নিহত ২

২০
X