সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০৮:৫১ পিএম
আপডেট : ১৫ মে ২০২৪, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বাঁচলেন কুদ্দুস

কুমিরের আক্রমণে আহত আবদুল কুদ্দুস। ছবি : সংগৃহীত
কুমিরের আক্রমণে আহত আবদুল কুদ্দুস। ছবি : সংগৃহীত

বাঘের পর এবার কুমিরের মুখ থেকে ফিরে এসেছেন আবদুল কুদ্দুস (৫৫)। শনিবার (১১ মে) সুন্দরবনের কলাগাছী নদীতে কুমিরের আক্রমণে আহত আবদুল কুদ্দুস সোমবার লোকালয়ে ফেরেন। এর আগে ২০১৫ সালে বাঘের আক্রমণের শিকার হন তিনি।

আবদুল কুদ্দুস শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের বাসিন্দা। কুমিরের আক্রমণে তার বাঁ হাত জখম হয়েছে।

আবদুল কুদ্দুসের ছোট ভাই আবদুল হালিম জানান, শনিবার বেলা আড়াইটার দিকে কলাগাছী নদীর চরে বসে গোসল করছিলেন তার ভাইসহ পাঁচজন। কিছু বুঝে ওঠার আগে একটি কুমির কুদ্দুসকে আক্রমণ করে। গোসল করার একপর্যায়ে তার বাঁ হাত কামড়ে ধরে নদীতে নিয়ে যায় কুমিরটি।

আবদুল হালিম আরও বলেন, কুদ্দুসকে নদীর মধ্যে দাপাদাপি করতে দেখে সবাই হকচকিয়ে যান। এ সময় পানির ওপরে লেজ দেখতে পেয়ে তারা বুঝতে পারেন, কুদ্দুসকে কুমির ধরেছে। সঙ্গে সঙ্গে লাঠি, পাতিল আর নৌকার বইঠা দিয়ে পানিতে জোরে জোরে আঘাত করে শব্দ করার পাশাপাশি কুদ্দুসের দুই পা ধরে টানাটানি শুরু করেন। পরে শিকার ছেড়ে চলে যায় কুমিরটি। পরে কুদ্দুসকে উদ্ধার করে নৌকায় নিয়ে যাওয়া হয়।

কুদ্দুস বলেন, কুমির যখন ধরে টেনে নিয়ে যাচ্ছিল, মনে হয়েছিল আর বাঁচব না। একদিকে কুমির, অন্যদিকে সঙ্গীরা ধরে টানাটানির একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলি। এর আগে ২০১৫ সালে মধু কাটতে গিয়ে সুন্দরবনের তালপট্টি এলাকায় বাঘের কবলেও পরি আমি। সেবারও সঙ্গীদের চেষ্টায় ফিরে আসতে পেরেছিলাম।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, গত ১ এপ্রিল থেকে সুন্দরবনে মধু সংগ্রহ শুরু হয়েছে। সুন্দরবনে গিয়ে বাঘ, কুমিরসহ হিংস্র প্রাণী থেকে নিরাপদে থাকার বিষয়ে যাত্রা শুরুর প্রাক্কালে মৌয়ালদের সতর্ক করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X