দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৪, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে রিকশাচালকের আত্মহত্যা

নিহতের স্ত্রী মোসা. ছালমা বেগমের আহাজারি। ছবি : কালবেলা
নিহতের স্ত্রী মোসা. ছালমা বেগমের আহাজারি। ছবি : কালবেলা

কুমিল্লার দেবিদ্বারে ঋণের টাকা পরিশোধ করতে না পারায় একটি এনজিও প্রতিষ্ঠানের কর্মীদের মানসিক অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে ক্ষোভে এক রিকশাচালক আাত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২১ মে) ভোর ৫টার দিকে বসতবাড়ির পাশের একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম মো. আবুল হাশেম। তিনি গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বল্লভপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

নিহতের স্ত্রী মোসা. ছালমা বেগম বলেন, এনজিও প্রতিষ্ঠান উদ্দীপন থেকে চার লাখ টাকা ঋণ নেওয়ার পর দুই কিস্তি পরিশোধ করি। পরে আমার স্বামী অসুস্থ হয়ে পড়ায় আর কাজে যেতে পারেনি। এতে দুটি কিস্তি বাকি পড়ে যায়। সোমবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে উদ্দীপনের ১০-১২ জন লোক বাড়িতে এসে আমার স্বামীকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। তারা আমার স্বামীকে টেনেহিঁচড়ে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি তাদের হাতে-পায়ে ধরে কিছুদিন সময় চাই। তারা এক ঘণ্টাও সময় দিতে রাজি হয়নি। ঘরে বসে কিস্তির ১০ হাজার টাকা পরিশোধ করতে চাপ দিতে থাকে। আমরা কোনো উপায় না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজেও টাকার ব্যবস্থা করতে পারিনি। পরে সবাই মিলে সন্তানদের সামনেই আমার স্বামীকে বিভিন্ন ভাষায় গালাগাল ও অপমান করতে থাকে।

একপর্যায়ে একজন বলেন, ‘ঋণের টাকা দিতে পারিস না, গলায় দড়ি দিয়া মর। মরলেই তো তোর টাকা মাফ। উল্টো তুই আরও ৫০ হাজার টাকা পাবি। এরপর তারা সকালের মধ্যে টাকার ব্যবস্থা করার কথা বলে চলে যায়। পরে ভোরে বাড়ির পাশে একটি গাছে ঝুলে আমার স্বামী আত্মহত্যা করে। আমি এনজিও কর্মীদের সুষ্ঠু বিচার দাবি করছি।’ এ বিষয়ে দেবিদ্বার পৌরসভার ফুলগাছতলা এলাকায় এনজিও প্রতিষ্ঠান উদ্দীপন অফিস গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান শাখা ব্যবস্থাপক আবু হেনা।

তবে শাখার কম্পিউটার অপারেটর মো. হাবিব বলেন, আমি মাঠপর্যায়ে কালেকশান করি না। আপনারা এসেছেন এজন্য শাখা ব্যবস্থাপককে কয়েকবার কল দিয়েছি কিন্তু তিনি কোনো সাড়া দিচ্ছেন না।

দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া বলেন, এনজিওর ঋণের চাপে একজন রিকশাচালক আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকা নিয়ে কৃষকলীগ নেতাকে ছেড়ে দেওয়া সেই এসআই প্রত্যাহার

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার

মেসি-এমবাপ্পেকে ছুঁলেন হালান্ড, এমন নজির এই প্রথম দেখল ফুটবল বিশ্বকাপ

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যু

‘এখানেই শেষ...’, বিদায়ের পরই ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নেইমারের

যেভাবে ব্রাজিলের ‘হেক্সা পূরণ’

ব্রাজিলের স্বপ্নযাত্রা থামিয়ে নরওয়ের নতুন ইতিহাস

চোখের জলে বিদায়...

হালান্ডের তাণ্ডবে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজল ব্রাজিলের

হালান্ডের জোড়া গোলে বিদায়ের অপেক্ষায় ব্রাজিল

১০

হালান্ডের গোলে এগিয়ে গেল নরওয়ে

১১

বিশ্বকাপে ৪০ বছর পর যে ‘লজ্জার’ স্বাক্ষী হলো ব্রাজিল

১২

অবশেষে মাঠে নামলেন নেইমার

১৩

ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার নারী

১৪

লাল কার্ড দেখেও খেলবেন যুক্তরাষ্ট্রের ফুটবলার, স্বাগত জানালেন ট্রাম্প

১৫

ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ জিতে শেষ আটে যাবে কে, জানাল অপটা

১৬

পেনাল্টি পেয়েও গোল করতে পারল না ব্রাজিল

১৭

ফেসবুক পোস্টে যুবদল সভাপতির বার্তা

১৮

এটাই শেষ বিশ্বকাপ, রোনালদোর ঘোষণা

১৯

বিজিবিএ’র ২০২৬-২০২৮ মেয়াদের ৬৬ স্থায়ী কমিটি গঠন

২০
X