বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০১:৫০ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ খাঁন রনি। ছবি : কালবেলা
বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ খাঁন রনি। ছবি : কালবেলা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অভিযোগে বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে সুলতান মাহমুদ খাঁন রনি নামে এক চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করা হয়েছে। তিনি জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এ প্রার্থী।

শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় শহরের শহীদ খোকন পার্কে ওই প্রার্থীর উদ্যোগে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ঘটনার জেরে অভিযুক্ত প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, শহীদ খোকন পার্কে অনুষ্ঠিত সমাবেশে অংশগ্রহণকারীরা প্রার্থীর ছবি ও প্রতীক সম্বলিত টি-শার্ট পরিধান করেন। এটি নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। প্রার্থী অথবা প্রার্থীর পক্ষে যে-ই প্রচারণা চালাক এটি আচরণবিধি বহির্ভূত কাজ। বিধিমালা আনুযায়ী প্রার্থীর ছবি বা প্রতীক সম্বলিত টি-শার্ট, ফতুয়া, জ্যাকেট পরিধান করা যাবে না। এ কারণেই তাকে জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে সুলতান মাহমুদ খান রনি বলেন, ‘আমি নিজে ওই টি-শার্ট সরবরাহ করিনি। কেউ হয়তো ভালোবেসে সমাবেশে এসব সরবরাহ করে থাকবে। যেহেতু তা আচরণবিধি লঙ্ঘন উল্লেখ করে জরিমানা করা হয়, এ কারণে সেই টাকা পরিশোধ করা হয়েছে।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১০

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১১

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১২

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৪

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৫

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৬

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৭

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৮

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৯

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

২০
X