রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

শপথ নিলেন রাজশাহী বিভাগের ২৩ উপজেলা চেয়ারম্যান

শপথবাক্য পাঠ করছেন রাজশাহী বিভাগের ২৩ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা। ছবি : কালবেলা
শপথবাক্য পাঠ করছেন রাজশাহী বিভাগের ২৩ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা। ছবি : কালবেলা

রাজশাহী বিভাগের ২৩ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। একইসঙ্গে শপথ নিয়েছেন এসব উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরাও।

মঙ্গলবার (২৮ মে) দুপুর ১২টায় বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর তাদের শপথবাক্য পাঠ করান।

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনারের কার্যালয় এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগীয় কমিশনার প্রথমে নবনির্বাচিত ২৩ উপজেলা চেয়ারম্যানকে একসঙ্গে শপথবাক্য পাঠ করান। এরপর মহিলা ভাইস চেয়ারম্যান ও পরে ভাইস চেয়ারম্যানদের শপথ করানো হয়। শপথ করানোর পর বিভাগীয় কমিশনার সবাইকেই ফুলেল শুভেচ্ছা জানান।

পরে শুভেচ্ছা বক্তব্যে বিভাগীয় কমিশনার এই জনপ্রতিনিধিদের দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান। এ সময় বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচনের প্রথম ধাপে গত ৮ মে রাজশাহী বিভাগের ৮ জেলার এই ২৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

১০

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১১

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

১২

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১৩

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১৪

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১৫

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১৬

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

১৭

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

১৮

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

১৯

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

২০
X