রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

অবশিষ্ট পুকুর-জলাশয় সংরক্ষণের দাবিতে ‘জলাধার বন্ধন’

রাজশাহী মহানগরীর সোনাদিঘি প্রাঙ্গণে জলাধার বন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। ছবি : কালবেলা
রাজশাহী মহানগরীর সোনাদিঘি প্রাঙ্গণে জলাধার বন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। ছবি : কালবেলা

রাজশাহীর অবশিষ্ট পুকুর ও জলাশয়গুলো সংরক্ষণের জোরাল দাবি জানানো হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় মহানগরীর সোনাদিঘি প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এই মানববন্ধনের প্রতীকী নাম দেওয়া হয় ‘জলাধার বন্ধন’। উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠন ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ-ইয়্যাস, মহানগর সবুজ সংহতি, পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ, বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও বারসিক যৌথভাবে এর আয়োজন করে।

মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় একটি শহরের মোট ভূমির ১০ থেকে ১২ শতাংশ এলাকা জলাশয় ও ১৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু আশঙ্কাজনক হারে রাজশাহীর প্রায় সব জলাশয়ই ভরাট হয়ে গেছে। বিপরীতে গড়ে উঠেছে কংক্রিটের ভবন। গত ৫৯ বছরে রাজশাহীর জলাশয়ের প্রায় ৯৭ দশমিক ১৬ শতাংশ দখল ও ভরাট হয়েছে। ৯৩ বর্গকিলোমিটার আয়তনের এই রাজশাহী শহরে ২ দশমিক ৮৪ শতাংশ জলাভূমি অবশিষ্ট রয়েছে এখন। তাই অবশিষ্ট পুকুর ও জলাশয়গুলো রক্ষা না করা গেলে পরিবেশ চরম হুমকির মুখে পড়বে। সকল প্রাণের জন্য অভিঘাত সহনশীল, নিরাপদ ও বাসযোগ্য মহানগরী তৈরিতে রাজশাহীর সকল পুকুর, জলাশয় ও জলাধার সংরক্ষণ জরুরি।

জলাধার বন্ধন কর্মসূচি শেষে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের কাছে অবশিষ্ট পুকুর, জলাশয়, জলধারগুলো সংরক্ষণসহ ৯ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ-ইয়্যাস’র সাধারণ সম্পাদক ও বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় ‘জলাধার বন্ধন’ কর্মসূচিতে ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ-ইয়্যাসের সভাপতি শামীউল আলীম শাওন, পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের আহ্বায়ক মাহবুব টুংকু, সেভ দি ন্যাচার অ্যান্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী যুব পরিষদের সভাপতি উপেন রবিদাস, ছাত্র ফেডারেশন মহানগরের সাধারণ সম্পাদক নাদিম সিনাসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১০

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

১১

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

১২

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১৩

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জ্যেষ্ঠ সহকারী সচিব বরখাস্ত

১৪

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১৫

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৬

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৭

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৮

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৯

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

২০
X