সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা আ.লীগের দলীয় কার্যালয় হস্তান্তর

প্রতিষ্ঠিত কার্যালয়ের ড. কাজী এরতেজা হাসানের পক্ষে চাবি হস্তান্তর। ছবি : কালবেলা
প্রতিষ্ঠিত কার্যালয়ের ড. কাজী এরতেজা হাসানের পক্ষে চাবি হস্তান্তর। ছবি : কালবেলা

সাতক্ষীরা আ.লীগের অন্যতম সহসভাপতি, দৈনিক ভোরের পাতা ও দ্য ডেইলি পিপলস টাইমস সম্পাদক ও প্রকাশক, এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসান সিআইপির নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত জেলা আ.লীগের দলীয় কার্যালয়ের চাবি হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১২ জুন) সন্ধ্যায় জেলা শহরের সুলতানপুর বড়বাজার সড়কের ডে-নাইট কলেজ মোড়ে প্রতিষ্ঠিত কার্যালয়ে ড. কাজী এরতেজা হাসানের পক্ষে চাবি হস্তান্তর করেন জেলা আ.লীগের দপ্তর সম্পাদক হারুন-আর রশিদ।

এ সময় দলের পক্ষে চাবি গ্রহণ করেন সাতক্ষীরা জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আলহাজ একে ফজলুল হক। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের আহ্বায়ক মনোয়ার হোসেন অনু, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এস এম তুহিন, জেলা তাঁতীলীগের সহসভাপতি জাবেদ হোসেন টিপু, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস কবির, পৌর যুবলীগের আসাদুজ্জামান রনি, জেলা ছাত্রলীগের শেখ জুবায়ের আল জামান, পৌর যুবলীগের সদস্য মাসুম বিল্লাহ, মিলন প্রমুখ।

প্রসঙ্গত, ড. কাজী এরতেজা হাসান নিজ খরচে সাতক্ষীরা জেলা আ.লীগের একটি স্থায়ী কার্যালয় নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেটি হওয়ার আগ পর্যন্ত কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য ২০২২ সালের ১২ জুন ২ হাজার বর্গফুটের ওপর নিজ খরচে অত্যাধুনিক অঙ্গসজ্জায় সজ্জিত এই অস্থায়ী কার্যালয়টি নির্মাণ করে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপকথার জন্ম দিল ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে, ফুটবল বিশ্বে তোলপাড়

শুরুতেই ইরানের জালে গোল দিয়ে এগিয়ে গেলো মিশর

নকআউটে কেপ ভার্দে, সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

সকাল থেকে দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ১৬০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

মুসলেরার এক ভুলেই শেষ উরুগুয়ের বিশ্বজয়ের স্বপ্ন, গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন

নির্যাতনে গৃহবধূর মৃত্যু, লাশ মর্গে রেখে পালালেন স্বামী

বিশ্বকাপ অভিষেকেই ইতিহাস, নকআউটে কেপ ভার্দে

রাজধানীতে আজ কোথায় কী

ভেনেজুয়েলায় শক্তিশালী ২ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

১০

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১১

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

১২

যুবলীগ নেতার ‘হাত কাটার’ প্রতিশোধ নিতে যুবককে হত্যা

১৩

২৭ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১৪

বিশ্বকাপের মাঝেই মেসিপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

১৫

পাশাপাশি কবরে চিরঘুমে লক্ষ্মীপুরের মা-মেয়েরা

১৬

পারিবারিক কলহ-অভিমান কেড়ে নিল দুই প্রাণ

১৭

আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

১৮

প্রথমার্ধেই স্পেনের ধাক্কা, বিদায়ের শঙ্কায় উরুগুয়ে

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X