বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ১২:০৭ এএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

ছাত্রলীগ কর্মী মাসুদ রানা। ছবি : কালবেলা
ছাত্রলীগ কর্মী মাসুদ রানা। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাসুদ রানা নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (১৩ জুন) রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাসুদ উপজেলার ভুলতা ইউনিয়নের ছোনাব এলাকার আক্তার হোসেনের ছেলে।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত মাসুদ রানা রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজীর আহমেদ খান রিয়াজের অনুসারী হিসেবে পরিচিতি। কয়েক মাস আগে মাসুদ রানা ও তার লোকজন শাহীন মিয়া নামের অপর ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়ভাবে ৫০ হাজার টাকা দেওয়ার শর্তে তাদের বিষয়টি মিমাংসা করা হয়।

ধারণা করা হচ্ছে, এরই জের ধরে স্থানীয় পাড়াগাঁও এলাকায় শাহীন, রাব্বি, কালুসহ বেশ কয়েকজন মিলে মাসুদ রানাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X