সিলেট ব্যুরো
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০৬:৫১ এএম
অনলাইন সংস্করণ

লুকোচুরি খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

সিলেট জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
সিলেট জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

সিলেটের গোয়াইনঘাটের বিছানাকান্দিতে লুকোচুরি খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমিন আক্তার (১১) নামে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে।

বুধবার (১৯জুন) সন্ধ্যা ৭টায় উপজেলার উপর গ্রামে বসতঘরে লুকোচুরি খেলতে গিয়ে ঘরের এক কোনায় মটরের বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়।

মৃত নাজমিন আক্তার উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপরগ্রাম গ্রামের আব্দুল্লাহ মিয়ার দ্বিতীয় মেয়ে এবং কুনকিরি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

গোয়াইনঘাট থানার ওসি রফিক ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার সময় নাজমিন ও তার ভাই-বোন তাদের বসতঘরে লুকোচুরি খেলছিল। এক পর্যায়ে নাজমিন ঘরের কোণায় মটরের পাশে লুকিয়ে যায়। সেখানে কস্ট-ট্রিপ সংযুক্ত বিদ্যুতের তারে জড়িয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাদারপার বাজারের আকলাকুল আম্বিয়ার ফার্মেসিতে নিয়ে গেলে চিকিৎসক নাজমিনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য জালাল উদ্দিন কালবেলাকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমিন আক্তার নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বসতঘরে ভাই বোনদের সঙ্গে লুকোচুরি খেলতে গিয়ে ঘরেই মটরের বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়।

গোয়াইনঘাট থানার ওসি রফিক ইসলাম কালবেলাকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে আমার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছে। ময়না তদন্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১০

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১১

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১২

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৩

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৪

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৫

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৬

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৮

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৯

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

২০
X