রাবিদ মাহমুদ চঞ্চল, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৪, ১০:১০ পিএম
আপডেট : ২০ জুন ২০২৪, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ছয় গুণ বাড়তে পারে মানিকখালী ব্রিজের টোল

সাতক্ষীরার আশাশুনির মানিকখালী ব্রিজ। ছবি : কালবেলা
সাতক্ষীরার আশাশুনির মানিকখালী ব্রিজ। ছবি : কালবেলা

সাতক্ষীরার আশাশুনির মানিকখালী ব্রিজের টোল আদায়ের ৩ বছরের ব্যবধানে ৬ গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাড়তি অর্থে টোল প্রাপ্তি হলে প্রকৃত অর্থে পরোক্ষভাবে সাধারণ মানুষের ওপর চাপ বাড়বে এমনটাই দাবি উপজেলাবাসীর।

নতুন করে টোল প্রাপ্তির ক্ষেত্রে ইজারাদার নিয়োগে দর উঠেছে ১ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা। যা বিগত বছরের চেয়ে সাড়ে ৬ গুণ বেশি। সাতক্ষীরা শহরের কাটিয়ার মুক্তি কনস্ট্রাকশন ১ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকার দরপত্র দাখিল করেছেন। সে কারণে সাধারণ মানুষকেই এই বর্ধিত অর্থ ব্যয় করতে হবে ভেবে উপজেলাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, মানিকখালী ব্রিজের টোল আদায়ের লক্ষ্যে ২০২৪-২৫, ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরের জন্য ইজারাদার নিয়োগের কোটেশন ওপেনিংয়ের পঞ্চম কলের নির্ধারিত দিন ছিল বৃহস্পতিবার ২০ জুন। এতে দুটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে সাতক্ষীরা শহরের কাটিয়ার মুক্তি কনস্ট্রাকশন ১ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকার দরপত্র দাখিল করেছে। এ ছাড়া মেসার্স অসীমা এন্টারপ্রাইজ ৬৮ লাখ ৭৫ হাজার টাকার দরপত্র দাখিল করেছে। নিয়মানুযায়ী সাতক্ষীরা শহরের কাটিয়ার মুক্তি কনস্ট্রাকশন সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারাদার নিয়োগ পাওয়ার কথা।

এদিকে, ১ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা দর ওঠায় চিন্তায় পড়েছে সাধারণ মানুষ। যেখানে মানিকখালী ব্রিজের টোল আদায়ের বিগত ৩ বছরের ইজারাদারের সর্বোচ্চ দর ছিল প্রায় ২০ লাখ টাকা, সেখানে মাত্র ৩ বছরের ব্যবধানে তা ছয় গুণ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষকেও ৬ গুণ বেশি হারে টোল দিতে হবে বলে চিন্তায় পড়েছেন তারা।

এ বিষয়ে আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম কালবেলাকে বলেন, এমনিতেই মানুষ মানিকখালী ব্রিজের টোল দেওয়া নিয়ে অসন্তষ্ট। তার ওপর নতুন অর্থবছরে ছয় গুণ বেশি হারে টোল আদায় করা হলে সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে নষ্ট হতে পারে। ইজারাদার যাতে টোল আদায়ে সরকারি নীতিমালা লঙ্ঘন না করে সে বিষয়ে অবশ্যই সড়ক ও জনপথ বিভাগকে তদারকি করার দাবি জানান তিনি।

এ বি এম মোস্তাকিম আরও বলেন, টোল থাকতে হবে মানুষের সাধ্যের মধ্যে। অন্যথায় আমরা উপজেলাবাসী এটা মেনে নেব না। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

একইসঙ্গে তিনি বলেন, দুর্যোগকবলিত আশাশুনিবাসীর জন্য মানিকখালী ব্রিজটি টোলমুক্ত ঘোষণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ বলেন, দুপুর ২টায় কোটেশন ওপেন করা হয়েছে। তাতে দেখা গেছে মুক্তি কনস্ট্রাকশন ১ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকার দরপত্র দাখিল করেছে। এ ছাড়া মেসার্স অসীমা এন্টারপ্রাইজ ৬৮ লাখ ৭৫ হাজার টাকার দরপত্র দাখিল করেছে। আমরা এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। সেখান থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে, কোনো প্রতিষ্ঠান ইজারাদার নিয়োগ পাচ্ছে। তবে, ইজারাদার নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ দরদাতারাই নিয়োগ পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

সংসদের সময় নিয়ে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমারের পা‌নি

ইটবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

গবাদি পশুর সুরক্ষায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির উদ্যোগ

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

১০

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

১২

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

১৩

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

১৪

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

১৫

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৬

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

১৭

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

১৮

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

১৯

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

২০
X