কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি শিক্ষার্থীকে হত্যাচেষ্টায় তিন ব্যবসায়ী রিমান্ডে

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে হত্যাচেষ্টা ও মারধরে অভিযোগে করা মামলায় গ্রেপ্তার তিন ব্যবসায়ীর একদিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ মে) এই তিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক মো. সজিব মিয়া।

এ সময় আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- নজরুল ইসলাম মিলন, মো. চুন্নু মিয়া ও নাজমুল।

মামলার সূত্রে জানা যায়, গত ২৬ মে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মোহাম্মদ সাহেদুল ইসলাম ও আয়েজুর কেনাকাটা করতে নিউমার্কেটের চাঁদনি চক মার্কেটে যান। তখন ওই দোকানে কেনাকাটা করতে আসা এক মেয়ে দরকষাকষি করে। এটা নিয়ে দোকানের কর্মচারীরা ওই মেয়েকে গালিগালাজ করতে থাকেন। তখন দুই শিক্ষার্থী এটার প্রতিবাদ করলে ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ২৭ মে ভুক্তভোগী শিক্ষার্থী মোহাম্মদ সাহেদুল ইসলাম নিউমার্কেট থানায় মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১০

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১১

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১২

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৩

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৪

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৫

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৬

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৭

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৮

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৯

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

২০
X