কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আব্দুর রহমানসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

সাবেক মন্ত্রী মো. আব্দুর রহমান, মিল্কভিটার সাবেক চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু ও গাজীপুরের সাবেক পুলিশ সুপার কাজী শফিকুলসহ ১০ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ মে) দুদকের পৃথক ৪টি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন।

বিদেশ গমনে নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন- মিল্কভিটার কর্মকর্তা শামসুল আরেফিন, সাবেক মন্ত্রী মো. আব্দুর রহমানের স্ত্রী চিকিৎসক মির্জা নাহিদা হোসেন, গাজীপুরের সাবেক পুলিশ সুপার কাজী শফিকুল আলমের স্ত্রী জিনিয়া ফারজানা, কন্যা কাজী আরিয়া বিনতে শফিক ও কাজী আনুষা বিনতে শফিক। এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রীর এপিএস আনম আহমাদুল বাশার ও তার স্ত্রী হাকিমুন নাহার।

সাবেক মন্ত্রী মো. আব্দুর রহমান ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ৬ কোটি টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনকভাবে সাড়ে ২৬ কোটি টাকা লেনদেনের জন্য মানিলন্ডারিং সম্পর্কিত মামলা চলমান। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

এছাড়া মিল্কভিটার সাবেক চেয়ারম্যান নাসির হোসেন লিপু ও শামসুল আরেফিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মিল্কভিটার বিভিন্ন প্রকল্পে শত শত কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত ও জাতীয় পরিচয়পত্র ব্লক করা প্রয়োজন।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১০

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১১

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১২

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৪

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৫

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৬

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৭

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৯

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

২০
X